Thursday, June 25, 2026

অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং?

Date:

Share post:

আগামিকাল প্যারিস অলিম্পিক্সে হকির কোয়ার্টার ফাইনালে নামছে ভারতীয় পুরুষ দল। প্রতিপক্ষ ব্রিটেন। গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে লিগ টেবিলে শেষ করে হরমনপ্রীত সিং। এবার সামনে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়ে টিম ইন্ডিয়া। পাশাপাশি এবার যে সোনার পদক লক্ষ্য ভারতীয় দলের, সেকথা জানাতে ভুললেন না ভারত অধিনায়ক।

কোয়ার্টার ফাইনালে নামার আগে হরমনপ্রীত বলেন, “ আমাদের এখন একটাই লক্ষ্য। অলিম্পিক্সে সোনা জিততে চাই আমরা। সোনা জয়ের জন্য যা যা করা দরকার আমরা সব করতে তৈরি। নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করব আমরা।” এরপরই কোয়ার্টার ফাইনাল নিয়ে ভারত অধিনায়ক আরও বলেন, “ আসল লড়াই এবার তৈরি হবে। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠিন লড়াই করতে হবে আমাদের। এই দু’টি ম্যাচ জিতলে তবেই আমরা ফাইনালে যেতে পারব। আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব। আমরা জয় দিয়ে প্যারিসে শুরু করেছি। জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করতে চাই। একটা করে ম্যাচ নিয়ে আমরা ভাবছি। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। প্রতিপক্ষকে ম্যাচের শুরু থেকে চাপে রাখতে চাই আমরা। প্রাথমিক লক্ষ্য ম্যাচের প্রথম গোল আমরা করব। এখনও পর্যন্ত আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। পরের ম্যাচগুলোতেও পরিকল্পনা কার্যকর করতে হবে।”

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় দীপিকা কুমারির


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...