Thursday, June 25, 2026

বিপাকে ‘বঙ্গটিভি’! কুণালের বিরুদ্ধে সব আপত্তিকর ভিডিও সরানোর নির্দেশ কেন্দ্রের গ্রিভেন্স সেলের

Date:

Share post:

তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) সম্পর্কে মানহানিকর ‘ভিডিও’ প্রকাশ করে বিপাকে ‘বঙ্গটিভি’। শনিবার, ইউটিউব (YouTube) চ্যানেলের ইউটিউব-ফেসবুক পেজ থেকে কুণালের বিরুদ্ধে সব আপত্তিকর ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রের গ্রিভেন্স সেল। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) জানান, সম্প্রতি কুণাল ঘোষকে নিয়ে মানহানিকর ভিডিও প্রকাশ করে বঙ্গটিভি। এনিয়ে কেন্দ্রের গ্রিভেন্স সেল অর্থাৎ সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেমে অভিযোগ জানান কুণাল। সেই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল থেকে কুণাল ঘোষ সম্পর্কে আপত্তিকর ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে গ্রিভেন্স সেল।‘বঙ্গটিভি’ কুণাল ঘোষের (Kunal Ghosh) ছবি ব্যবহার করে তীব্র অপমানজনক ভাষায় কুৎসা করেন সঞ্চালিকা। শুধু ব্যক্তিগত আক্রমণই নয়, একাধিক অবমাননাকর মন্তব্যের পাশাপাশি তৃণমূল নেতার পরিবার সম্পর্কেও একাধিক আপত্তিকর কথা বলেন। এর বিষয়ে অভিযোগ করেন কুণাল। আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, এনিয়ে কেন্দ্রের গ্রিভেন্স সেল অভিযোগ জানান তাঁর মক্কেল। সেই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল থেকে কুণাল সম্পর্কে আপত্তিকর ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে গ্রিভেন্স সেল।

অয়ন জানান, প্রতিবেদনে কুণালের নাম বিকৃত করে, শিক্ষাগত যোগ্যতা, কাজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে অবমাননাকর মন্তব্য করেন বঙ্গটিভির সঞ্চালিকা। যা নিয়ে কেন্দ্রের গ্রিভেন্স সেল কুণাল ঘোষ সম্পর্কে আপত্তিকর ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে। দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে।






Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...