Friday, June 26, 2026

শহরে ম্যালেরিয়ার থাবা! মৃত যুবক

Date:

Share post:

উত্তরের জেলাগুলির পরে এবার ম্যালেরিয়ার থাবা শহর কলকাতায়। দক্ষিণ কলকাতার যুবকের ম্যালেরিয়ায় মৃত্যুতে প্রশাসনিক স্তরেও এবার জোর সতর্কতা শুরু। কলকাতায় এখনও পর্যন্ত ম্যালেরিয়া আক্রান্ত কতজন তা এখনও স্বাস্থ্য দফতর হিসাব করে উঠতে পারেনি, যার অন্যতম কারণ নাগরিকরা জ্বর ও অসুস্থতার তথ্য গোপণ করছে। এই পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক করার কাজও শুরু করল প্রশাসন।

বেহালার শখেরবাজারের বাসিন্দা এক ৪৫ বছরের যুবক ম্যালেরিয়ায় আক্রান্ত হন। প্রথমে বিষ্ণুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর চিকিৎসার পরে বাড়াবাড়ি হলে নিয়ে আসা হয় এমআর বাঙুর হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।

গত মাস থেকে উত্তরের জেলাগুলি বিশেষত আলিপুরদুয়ারে ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত হয়। প্রায় ২০০ মানুষ আক্রান্ত হন। তবে মৃত্যুর খবর সেভাবে শোনা যায়নি প্রশাসন দ্রুত তৎপর হওয়ায়। কলকাতায় বর্ষার বৃষ্টি খুব বেশি না হলেও অল্প বৃষ্টির জল জমে ম্যালেরিয়া বাহক মশা জন্মেছে বলে স্বাস্থ্য দফতরের অনুমান। প্রথম ম্যালেরিয়ায় মৃত্যুর ঘটনার পরই তৎপর রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সব পুরসভাকে নিয়ে বৈঠকও ডেকেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...