Friday, April 3, 2026

ওয়েনাড়ের উদ্ধারকাজে জওয়ানদের অক্লান্ত পরিশ্রম, সেনা হতে চাইল ক্লাস থ্রি-র পড়ুয়া!

Date:

Share post:

ওয়েনাড়ের ভূমিধসে (Landslide in Wayanad) বাড়ছে মৃতের সংখ্যা। স্বজন হারানোর হাহাকারের মাঝেই লম্বা হচ্ছে নিখোঁজের তালিকা। দিন রাত এক করে নাগাড়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা। স্যশাল মিডিয়া আর সংবাদমাধ্যমের সৌজন্যে দেশবাসীর কাছে প্রতি মুহূর্তে আপডেট পৌঁছে যাচ্ছে, জওয়ানদের এই অক্লান্ত পরিশ্রম দেখেই চোখ ভিজেছে ক্লাস থ্রি-র খুদে রায়ান। কেরলের এই শিশু বড় হয়ে আর্মিতে যোগদানের ইচ্ছেপ্রকাশ করায় আপ্লুত ভারতীয় সেনা। রায়ানের লেখা চিঠি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে তাঁকে ‘ছোট্ট যোদ্ধা’ বলে সম্বোধন করেছেন জওয়ানরা।

এএমএলপি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র রায়ান ভারতীয় সেনাকে ছোট্ট চিঠিতে লিখেছে, আমি ভারতীয় সেনার কাজ দেখে মুগ্ধ হয়েছি। তাঁরা যেভাবে ধসে আটকে থাকা মানুষদের বাঁচাচ্ছেন। আমি এও দেখেছি যে তাঁরা শুধুমাত্র বিস্কুট খেয়ে একটা গোটা ব্রিজ বানানোর কাজ করছে। আমিও বড় হয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চাই। আমিও তাঁদের মতো দেশের সেবা করব।’ এরপরই এই চিঠি সমাজমাধ্যমে পোস্ট করে সেনার তরফে বলা হয়, যে রায়ান যেদিন তাঁদের ইউনিফর্ম পরে সামনে এসে দাঁড়াবে সেই দিনের অপেক্ষা করছেন তাঁরা। পাশাপাশি খুদে পড়ুয়ার চিঠি যে সেনাবাহিনীকে উদবুদ্ধ করেছে সেকথাও উল্লেখ করা হয়েছে। মুন্ডাক্কাই এবং চুরামালায় নিখোঁজদের কেউ বেঁচে নেই বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। যদিও নিখোঁজদের উদ্ধার ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনা।


Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...