Friday, June 26, 2026

একের পর এক রকেট হামলা! ইরানের পাল্টা আক্রমণে দিশেহারা ইজরায়েল 

Date:

Share post:

ইরানে (Iran) ঢুকে হামাসের রাজনৈতিক প্রধানকে হত্যা করেছে ইজরায়েল (Israel)। আর তারপরই পাল্টা জবাব দেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। এবার সেই মতো ইজরায়েলের উপর নতুন করে রকেট হামলা শুরু করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। ইরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে (Ismail Haniye) হত্যার পর আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে সব পক্ষই। এদিকে সূত্রের খবর , স্থানীয় সময় শনিবার হিজবুল্লার রকেট মুহুর্মুহু আছড়ে পড়ে ইজরায়েলের মাটিতে। হামলায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যে দায় স্বীকার করেছে হিজবুল্লা।

এদিকে হামলায় ইজরায়েলের কয়েকজন সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন। যদিও ইজরায়েলের দাবি, তাদের অত্যাধুনিক ডোম সিস্টেমের মাধ্যমে হিজবুল্লার একের পর এক আক্রমণ বানচাল করে দেওয়া হয়েছে। তবে ২০২৩ সালের অক্টোবরে ইজরায়েল ও হামাসের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল, তা খুব শীঘ্রই ইজরায়েল-ইরানের যুদ্ধে পরিণত হতে পারে। আপাতত গোটা বিশ্বের নজর এই যুদ্ধের দিকে।

 

এদিকে হিজবুল্লার তরফে হামলার কারণ হিসাবে হানিয়াকে হত্যার কথা উল্লেখ করা হয়নি। তারা জানিয়েছে, সম্প্রতি লেবাননের দুই গ্রামে ইজরায়েলের রকেট বর্ষণ এবং হিজবুল্লার সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডারকে হত্যার বদলা নিতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি আগামী দিনে আরও বড় হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে হিজবুল্লার হামলায় কোনও প্রাণহানির কথা স্বীকার করেনি ইজরায়েল। এমন পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে সংযত থাকতে বলেছেন। তাঁর আশা, হানিয়ে হত্যার প্রতিশোধ নিতে বড় কোনও পদক্ষেপ করে পশ্চিম এশিয়ার শান্তি বিঘ্নিত করবে না ইরান।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...