Wednesday, June 24, 2026

ইরানকে ভয় না, ‘আব্রাহাম অ্যালায়েন্স’ তৈরি করে প্রস্তুত ইজরায়েল

Date:

Share post:

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি সবটাই সারা। এখন লাগাতার মৃত্যু মিছিল আর বারুদের গন্ধ ওঠারই অপেক্ষা। তবে চারিদিক থেকে ইজরায়েলের উপর আক্রমণ ও তার পতনের সম্ভাবনা নিয়ে আশার আলো যাঁরা দেখবেন, তাঁদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় নেতানিয়াহু। এই পরিস্থিতিতে তো নয়ই, হামাস নেতা ইসমাইল হানিয়ের মৃত্যুর আগে থেকে জোট তৈরি করে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রেখেছিল ইজরায়েল। আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী সেই জোট নিয়েই এবার ইরানকে প্রতিরোধ করবে ইজরায়েল।

সপ্তাহখানেক আগে আমেরিকা সফরের সময় আব্রাহাম অ্যালায়েন্স তৈরির জন্য আবেদন করেছিলেন নেতানিয়াহু। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান বিরোধী মধ্যপ্রাচ্যের শক্তিগুলি আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করেছিল। ইউনাইটেড আরব এমিরেটস, বাহরিনের সঙ্গে ইজরায়েল সেই চুক্তিতে স্বাক্ষর করেছিল। পরে সেই চুক্তিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছিলেন জো বাইডেন। বর্তমান পরিস্থিতিতেও সেই চুক্তিভুক্ত দেশগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন আমেরিকা সফরে।

এই বক্তৃতার এক সপ্তাহের মধ্যে খুন হন ইসমাইল হানিয়ে। তারপরেই বাহরিন, মরোক্কো, আরব, সুদানের মতো দেশগুলির সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিচ্ছেন নেতানিয়াহু। ইরান বিরোধী শক্তি হিসাবে পরিচিত দেশগুলিকে চুক্তির যুক্তিতে বেঁধে ইরান সহ মধ্যপ্রাচ্যের মৌলবাদী শক্তিগুলিকে পরাস্ত করার প্রস্তুতি প্রায় সারা ইজরায়েল প্রধানমন্ত্রীর। নেতানিয়াহুর কথায় তাঁদের এই প্রতিরোধ যুদ্ধের জন্য নয়, হিংসাত্মক-রক্তপিপাসু জোটকে ধ্বংস করার সংগ্রাম।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...