Tuesday, June 23, 2026

অলিম্পিক্সের সেমিফাইনালে হার লক্ষ্য সেনের

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে লক্ষ্য ভ্রষ্ট। এদিন অলিম্পিক্সের সেমিফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হারলেন তিনি। ম্যাচের ফলাফল ২০-২২ , ১৪-২১ । এরফলে ফাইনালে ওঠা হল না লক্ষ্যের। তবে এখনও লক্ষ্যের সামনে রয়েছে অলিম্পিক্সে পদক জয়ের সুযোগ। ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে নামবেন তিনি। সেই ম্যাচে লক্ষ্যের সামনে মালয়েশিয়ার জি জিয়া লির।

ম্যাচে এদিন শুরুটা ভালই করেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। প্রথম সেটে এক সময় এগিয়েও থাকেন তিনি। পর পর পয়েন্ট জিতে একটা সময় ১৮-১২ এগিয়ে যান ভারতীয় তারকা ব্যাডমিন্টন তারকা। তবে এরপরই ম্যাচে কামব্যাক করেন ভিক্টর। শেষমেশ ২০-২২ এ লক্ষ্যকে হারান তিনি। দ্বিতীয় সেটেও এগিয়ে শুরু করেন লক্ষ্য। পর পর সাতটি পয়েন্ট জেতেন তিনি। আবারও লক্ষ্যের ভুলে ম্যাচে ফেরেন ভিক্টর। ০-৭ পিছিয়ে ম্যাচে ফেরেন তিনি। একটা সময় স্কোর দাঁড়ায় ১০-৯। ভিক্টরের খেলা দেখে বোঝা যায় যে কেন তাঁকে সর্বকালের সেরা সিঙ্গলস খেলোয়াড়দের তালিকার প্রথম দিকেই রাখা হয়। শেষমেশ ১৪-২১ ম্যাচ জেতেন ডেনমার্কের শাটলার।

আরও পড়ুন- শ্রীজেশের হাত ধরে প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতের হকি দল

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...