Friday, June 26, 2026

সেলফি তুলতে গিয়ে পা হড়কে প্রায় ১০০ ফুট গভীর খাদে যুবতী!

Date:

Share post:

সেলফির নেশা আর ফাঁদে একের পর এক দুর্ঘটনার খবর ভাইরাল হলেও হুঁশ ফিরছে না তরুণ প্রজন্মের। এবার নিজস্বী তুলতে গিয়ে মহারাষ্ট্রের সিতারায় (Sitara, Maharastra)প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়লেন ২৯ বছর বয়সি এক যুবতী। দড়ির সাহায্যে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (Social Media)।

প্রাকৃতিক দুর্যোগে জেরবার মহারাষ্ট্রের পালঘর, পুনে, সিতারার মতো একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যেখানে আবহাওয়া দফতর বারবার সতর্ক করছে তখন অতিবৃষ্টি মাথায় নিয়েই সিতারার থসেঘর ঝরনা দেখতে সেখানে গিয়েছিলেন পুনের একদল যুবক যুবতী। প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই বুঁদ হয়েছিলেন যে সেই মুহূর্ত ফ্রেমবন্দি করতে সেলফি তোলার সিদ্ধান্ত নেন নাসির আমির কুরেশি নামের এক যুবতী। আচমকাই পা হড়কে গভীর খাদে পড়ে যান তিনি। দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দড়ি ধরে ওই মেয়েটিকে সাবধানে তুলে আনছেন স্থানীয় এক যুবক। কোনওমতে প্রাণে বেঁচে উপরে উঠে আসার পর তড়িঘড়ি কুরেশিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...