Monday, April 27, 2026

সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি

Date:

Share post:

এসএসসি-তে ২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাঞ্চল্যকর মোড়। সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি। স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকা অনুযায়ী, চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি ১৪৬১। এই ১৪৬১ চাকরির কোনওটাই সুপারিশ করেনি এসএসসি।
এই তালিকা সহ ১৪৬১ জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করল SSC। অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন এসএসসি’র। তবে, ওএমআর কারচুপি / বিকৃতর কোনও তথ্য দিল না SSC।এসএসসি-র পাশাপাশি সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদও। প্রসঙ্গত, ওই ২৬ হাজার চাকরির মধ্যে সহকারী শিক্ষক একাদশ এবং দ্বাদশ পদে যোগ্য চাকরি ১৩০৫৬। সহকারী শিক্ষক একাদশ এবং দ্বাদশ পদে যোগ্য চাকরি ৫৭৫৭। ক্লার্ক পদে যোগ্য চাকরি ২৪৮৪। গ্রুপ ডি পদে যোগ্য চাকরি ৪৫৪৭।

এসএসসি জানিয়েছে, গ্রুপ সি অযোগ্য ৩৮১, গ্রুপ সি ১৩২ র‍্যাঙ্ক জাম্প এবং প্যানেলের বাইরে ২৪৯ জন। গ্রুপ ডি অযোগ্য ৬০৮,গ্রুপ ডি র‍্যাঙ্ক জাম্প ২৩৭ এবং গ্রুপ ডি প্যানেলের বাইরে ৩৭১। নবম-দশম অযোগ্য ১৮৫, নবম-দশম র‍্যাঙ্ক জাম্প ৭৪ এবং প্যানেলের বাইরে ১১১। একাদশ দ্বাদশ অযোগ্য ৩৮, একাদশ-দ্বাদশ শিক্ষক র‍্যাঙ্ক জাম্প ২০ এবং একাদশ দ্বাদশ প্যানেলের বাইরে ১৮। মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষ রাজ্য, এসএসসি, সিবিআই, মূল মামলাকারী এবং যাঁদের চাকরি নিয়ে বিতর্ক তাদেরকে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে। আর এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তিন সপ্তাহ পরে।

 

 

Related articles

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...