Friday, April 3, 2026

ম.র্মান্তিক, পাঁচিল ভে.ঙে বেঘোরে প্রা.ণ গেল ৯টি শিশুর

Date:

Share post:

ফের মর্মান্তিক দুর্ঘটনা। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশ। এক মন্দিরের দেওয়াল আচমকাই ভেঙে পড়ল। বেঘোরে প্রাণ গেল ৯টি শিশুর। আহত অনেকে। রাজ্যের সাগর জেলার শাহপুরের হর্দৌল বাবা মন্দিরের এই দুর্ঘটনা ঘটেছে। আহত শিশুদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন হঠাৎ ভেঙে পড়ে পাঁচিল।

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনায় কবলে পড়া নাবালকদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান শীর্ষ আধিকারিকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন,আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। যে পরিবারগুলি তাদের সন্তান হারিয়েছে সকলের জন্য আমার সমবেদনা। সরকার প্রত্যেক পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে। প্রসঙ্গত, এর আগে রাজ্যের রেওয়া জেলায় একটি বাড়ির পাঁচিল ভেঙে পড়ে স্কুল ফেরত চারটি শিশু মারা যায়।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...