Tuesday, June 23, 2026

মানুকে বিশেষ সম্মান আইওএ’র, অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক জোড়া পদক জয়ী শুটার

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে অনন্য নজির গড়েছেন ভারতীয় শুটার মানু ভাকের। একই অলিম্পিক্সে জোড়া পদক জয় করেছেন তিনি। প্রথমে ব্যক্তিগত বিভাগে পদক জয়ের পর মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জয় করেন তিনি। যা ভারতীয় হিসাবে অনন্য রেকর্ড। আর মানুর এই কীর্তিকে সম্মানিত করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। বিশেষ সম্মান দিচ্ছে আইওএ। আগামী ১১ আগস্ট প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হচ্ছেন ২২ বছরের শুটার।

এখনও পর্যন্ত ভারতের তিনটি পদকই এসেছে শুটিং থেকে। তার মধ্যে দু’টি পদক এসেছে মানু ভাকেরের হাত ধরে। অল্পের জন্য হাতছাড়া হয়েছে তৃতীয় পদক। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মানু। আর তাই তাকে এই সম্মান দেওয়া হচ্ছে। মানুর সব ইভেন্ট শেষ হয়ে গেলেও অলিম্পিক্সের শেষ পর্যন্ত তাঁকে থাকতে হবে প্যারিসে। কারণ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহনের দায়িত্ব তাঁকেই দিয়েছে আইওএ।

উদ্বোধনী অনুষ্ঠানের ভারতের দুই পতাকাবাহক ছিলেন শরৎ কমল এবং পিভি সিন্ধুট। কিন্তু তারা প্যারিস থেকে দেশে ফিরছেন খালি হাতে। যে কোনও খেলোয়াড়ের কাছেই অলিম্পিক্সের উদ্বোধনী বা সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনের দায়িত্ব গৌরবের। সম্মানের। আর সমাপ্তি মহিলাদের মধ্যে থাকছে মানুর হাতে। পুরুষ খেলোয়াড়দের মধ্যে কে পতাকাবাহক হবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন- ইস্টবেঙ্গলকে আক্রমণ ইউটিউবারের, মুখ খুলল লাল-হলুদ ক্লাব


Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...