Saturday, April 4, 2026

থামল ঘুঙুরের ঝঙ্কার! প্রয়াত পদ্ম পুরস্কার প্রাপ্ত বর্ষীয়ান ভরতনাট্যম শিল্পী যামিনী কৃষ্ণমূর্তি

Date:

Share post:

অবশেষে থামল ঘুঙুরের ঝঙ্কার। প্রয়াত নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি (Yamini Krishnamurthi)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে যামিনী বয়সজনিত সমস্যায় ভুগছিলেন এবং গত সাত মাস ধরে আইসিইউ-তে ভর্তি ছিলেন। রবিবার তাঁর দেহ ‘যামিনী স্কুল অফ ডান্স’-এ নিয়ে আসা হবে।

১৯৪০ সালের ২০ ডিসেম্বর ব্রিটিশ ভারতের মাদ্রাজে জন্ম হয়েছিল যামিনীর। ১৯৫৭ সালে রুক্মিণী দেবী অরুন্দালের ‘কলাক্ষেত্র’ বিদ্যালয়ে শিক্ষাগ্রহণের পর নাচের জগতে আত্মপ্রকাশ করেন যামিনী দেবী। এছাড়া কুচিপুড়ি নাচের ঘরানায়ও তালিম নিয়েছেন তিনি, একাধিক প্রখ্যাত গুরুর অধীনে।

শাস্ত্রীয় শিল্পকে নতুন স্থানে পৌঁছে দেওয়ার পর নিজে একটি নাচের স্কুল খুলেছিলেন যামিনী দেবী। দিল্লিতে ১৯৯০ সাল থেকে ‘যামিনী স্কুল অফ ডান্স’-এর পথচলা শুরু হয়। সারাজীবনে যামিনী অসংখ্য পুরস্কার পেয়েছেন। প্রথমে ১৯৬৮ সালে পান পদ্মশ্রী। পদ্মভূষণ পান ২০০১ সালে। পদ্মবিভূষণ পান ২০১৬ সালে। এছাড়াও যামিনী ভরতনাট্যম, কুচিপুড়ি এবং ওড়িশি নৃত্যে অসামান্য অবদানের জন্যে অমরাবতী নাট্যোৎসবের পক্ষ থেকে ২০১৬ সালে ‘অমরাবতী আজীবন সম্মাননা’ পেয়েছেন।

আরও পড়ুন- অভিযুক্ত হলে DNA পরীক্ষা করুন: অমিত মালব্যকে নিশানা করে চ্যালেঞ্জ অখিলেশের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...