Thursday, June 18, 2026

অভিযুক্ত হলে DNA পরীক্ষা করুন: অমিত মালব্যকে নিশানা করে চ্যালেঞ্জ অখিলেশের

Date:

Share post:

অযোধ্যা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সমাজবাদী পার্টি কর্মীর ডিএনএ পরীক্ষার দাবি জানালেন দলের নেতা অখিলেশ যাদব। অখিলেশের এই দাবির পরেই বিজেপি আইটি সেল কর্তা অমিত মালব্য দাবি করেন, এভাবে অভিযুক্তকে বেকসুর দেখাতে চাইছে সমাজবাদী পার্টি। পাল্টা অমিত মালব্যর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ তুলে চ্যালেঞ্জ জানায় সপাও।

ধর্ষণে অভিযুক্ত নেতা মইদ খানকে পুলিশ গ্রেফতার করার পরে সরব হয় বিজেপি। অভিযুক্তকে চিহ্নিত করার জন্য দলীয় কর্মীরই ডিএনএ টেস্টের দাবি করেন অখিলেশ। তাতে সম্মতি না দিয়ে উল্টে সমালোচনা শুরু করে রাজনীতির পারদ চড়ানোর চেষ্টা করেন অমিত মালব্য।

এরপরই ঝুলি থেকে বিড়াল বের করা শুরু করে সমাজবাদী পার্টি। মাসখানেক আগে আরএসএস নেতা অমিত মালব্যর বিরুদ্ধেই যে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার উদাহরণ তুলে ধরা হয়। সেই সঙ্গে উত্তরপ্রদেশের বলাৎকারী বাবার সঙ্গে বারবার একমঞ্চে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি তুলে ধরেও বিজেপির নেতাদের চরিত্রের খাপ খুলে দেয় সপা-র আইটি সেল।

অপরাধীর বিচার চেয়ে ডিএনএ টেস্টের দাবি করেন অখিলেশ, দলের পদাধিকারীর বিরুদ্ধে নিজেই সরব হন। তবে অভিযুক্ত নির্দোষ হলে প্রশাসনের যারা এই মিথ্যাচারের সঙ্গে যুক্ত তাঁদেরও শাস্তি দাবি করেন। তবে অপরাধী খোঁজার পথে না গিয়ে বিজেপি ব্যস্ত হয়ে পড়ে রাজনীতি করতেই।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর জীবনসংগ্রাম অনুসরণ করুন, TMCP-র প্রশিক্ষণ শিবিরে ছাত্রদের আহ্বান স্নেহাশিসের

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...