Friday, May 22, 2026

বাংলাদেশে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! সোমেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক আন্দোলনকারীদের

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ক্রমেই মারাত্মক আকার নিচ্ছে বাংলাদেশ (Bangladesh)। রবিবার সারা দিন ধরে দেশের নানা প্রান্তে চলেছে গুলি। সংঘর্ষের জেরে মৃত্যুপুরী পড়শি দেশ। সরকারি হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ৯৭। নিহতদের মধ্যে ১৩ জন পুলিশ রয়েছেন বলে সরকারি সূত্রের খবর। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ জন পুলিশকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) পদত্যাগের এক দফা দাবিতে শনিবারই আন্দোলনের ডাক দেন ছাত্র নেতারা। রবিবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ে। এদিনই ছিল আন্দোলনের দ্বিতীয় দফার প্রথম দিন। ঢাকা-সহ ১৪ জেলায় পুলিশ, আধা সেনা ছাড়াও আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে আওয়ামী লিগ সমর্থকদেরও। তবে দফায় দফায় দেশজুড়ে সংঘর্ষে রবিবার যে ৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, সেই সংখ্যা লাফিয়ে বাড়ছে। আগের দফায় আন্দোলনে সরকারিভাবে দেড়শো জনের মৃত্যুর কথা জানিয়েছে সরকার। যদিও বেসরকারি মতে, মারা গিয়েছেন দু’শোর বেশি মানুষ। নিহতদের মধ্যে ৩৩জন শিশু ও নাবালক বলে জানা গিয়েছে।

এদিকে সোমবার থেকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবারের মধ্যেই দেশবাসীকে রাজধানীতে পৌঁছে যাওয়ার আর্জি জানানো হয়েছে। এদিকে রবিরার সন্ধ্যা থেকেই অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে গোটা দেশে। সোমবার থেকে তিনদিন ছুটি ঘোষণা করেছে সরকার।

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...