Friday, April 3, 2026

বিহারে কানওয়ার যাত্রায় দুর্ঘটনা! বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর

Date:

Share post:

কানওয়ার যাত্রায় (kanwar yatra) এবার বড়সড় দুর্ঘটনা! যাত্রীদের গাড়ির সঙ্গে ওভারহেড তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ন’জন পুণ্যার্থীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে (Bihar)। সূত্রের খবর, পুণ্যার্থীদের গাড়ির উচ্চতা এতটাই বেশি থাকার কারণেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। রাস্তার উপরে থাকা বিদ্যুতের তারের (Electric Wire) সঙ্গে গাড়ির উপরের অংশ স্পর্শ করতেই ঘটে যায় দুর্ঘটনা। বিহারের হাজিপুরের ঘটনা‌। ঘটনাস্থলেই মৃত্যু হয় ন’জনের। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। কানওয়ার যাত্রা নিয়ে দেশের একাধিক প্রান্তে বিতর্কের মাঝেই এমন ঘটনা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে।


সূত্রের খবর, সোনপুর পহলেজা ঘাট থেকে রবিবার ফেরার পথেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। সূত্রের খবর, পুণ্যার্থীদের গাড়ি এদিন রাস্তার ধারের একটি ইলেকট্রিক পোষ্টে সজোরে ধাক্কা মারে। সেই সময়েই গাড়ির উপরের অংশ বিদ্যুতের তারের সংস্পর্শে এলেই মুহূর্তে ঘটে যায় দুর্ঘটনা। এরপরই তড়িঘড়ি পুণ্যার্থীদের হাজিপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৯ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি ছ’জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে গত ২২ জুলাই, অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু হয়েছে কানওয়ার যাত্রা। প্রতি বছর এই সময়ে গ্রাম থেকে গঙ্গার জল নিয়ে পুণ্যার্থীরা সোনপুর পহলেজায় শিবের মাথায় ঢালতে যান। তবে চলতি বছর যাত্রা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ডবল ইঞ্জিন রাজ্যে নানা বিধিনিষেধ জারি করা হয়েছিল। শুরুতে যাত্রাপথের দু’পাশে খাবার এবং মাংসের দোকান নিয়ে জারি করা হয়েছিল নানা বিধি-নিষেধ। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের ওই নির্দেশিকা নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে।


Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...