Thursday, June 11, 2026

ফুলের তোড়া নয়, সংবর্ধনায় গাছের চারা দিন: বিধানসভায় বনমহোৎসবে পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফুলের তোড়া নয়। সবুজের অভিযানে গাছের চারা উপহার দিন। সোমবার, বিধানসভায় বনমহোৎসবে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রকৃতিকে রক্ষা করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, সবুজকে ধ্বংস কোরো না, সবুজকে আঘাত দিও না। ওরাও বাঁচতে চায়, ওরাও যে হাসতে চায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা-সহ আরও অনেকে।মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, আমি প্রকৃতিকে ভালবাসি, সবুজকে ভালবাসি। এ-বিষয়ে আমার অনেক কবিতা আছে। সবুজকে ধ্বংস কোরো না, সবুজকে আঘাত দিও না। ওরাও বাঁচতে চায়, ওরাও যে হাসতে চায়। তাঁর কথায়, প্রকৃতি আমাদের যে কীভাবে রক্ষা করে তা বলার কথা নয়। মানুষের জীবন ধারণের ক্ষেত্রে প্রকৃতিমাতা সহায়ক হন। বন দফতর অনেক কাজ করেছে। আমরা ২০ কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি। এটা বন দফতরের (Forest Department) বিশাল সাফল্য। আগে বন দফতরের পরিধি ছিল চার হাজারের কিছু বেশি বর্গ কিলোমিটার। এখন তা বেড়ে হয়েছে ১৬ হাজার ৮ লাখ বর্গ কিলোমিটার। বন্য গাছপালা, বন্যপশুর পাশাপাশি জঙ্গল এরিয়ায় বাস করে এমন প্রত্যেকটা মানুষের খেয়াল রেখেছি আমরা। উপহার-সংবর্ধনা হিসেবে ফুলের তোড়া না দিয়ে গাছের চারা দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।






Related articles

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...