Friday, April 3, 2026

রাতেই জনতার উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির, জেলমুক্তি খালেদা জিয়ার

Date:

Share post:

অশান্তির আগুনের মধ্যে সোমবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাপ্রধান। ইতিমধ্যেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। গোটা দেশে জ্বলছে আওয়ামি লীগ নেতাদের বাড়ি পার্টি অফিস। হামলা হল প্রাক্তন ক্রিকেটার মাশরফি মুর্তাজা ও সাকিবের উপরও। আক্রান্ত একাধিক সংবাদ মাধ্যমের দফতর।

শেখ হাসিনার আমলে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল মুক্তির নির্দেশ দিলেন রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিন চুপ্পু। তিনি অসুস্থতার জন্য জুলাই মাস থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার রাষ্ট্রপতি তাঁর জেলমুক্তির নির্দেশ দেন।

অন্যদিকে হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। হামলা চালানো হয় ক্রিকেটার মুশফিকুর রহিমের বাড়িতে। হামলার শিকার সদ্য রাজনীতিতে যোগ দেওয়া সাকিব-আল-হাসানের পার্টি অফিসও। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিলের বাসভবনে। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি আওয়ামি লীগ নেতা তথা সংসদের স্পিকারও ছিলেন।

যদিও এই অশান্তির পরিবেশের মধ্যেই ঘোষণা করা হয় মঙ্গলবার ভোর থেকে তুলে নেওয়া হচ্ছে কার্ফু। গোটা দেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র সব খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তার আগেই রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি চুপ্পু। সঙ্গে থাকবেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। সংবাদ সংস্থা সূত্রে খবর শুধুমাত্র সোমবারের হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে ৫৬ জনের, যার মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের।

Related articles

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...