Tuesday, June 23, 2026

‘হাসিনাহীন’ বাংলাদেশের দায়িত্ব এখন তাঁর কাঁধে! কে এই সেনাপ্রধান? জানুন পরিচয়

Date:

Share post:

ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন সে দেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। অশান্ত বাংলাদেশের দায়িত্ব এখন তাঁরই কাঁধে। অশান্তি থামিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা সনাপ্রধান ওয়াকার-উজ-জামানের। সেই সঙ্গে দেশের শান্তি প্রতিষ্ঠা করে সব হত্যার বিচারের সব দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান।

কে এই সেনাপ্রধান যার কাঁধে এখন বাংলাদেশের দায়িত্ব? ব্যক্তিগত জীবনে দুই কন্যাসন্তানের বাবা ওয়াকার-উজ-জামান। দীর্ঘ ৩৯ বছরের সামরিক জীবন ওয়াকার-উজ-জামানের। বাংলাদেশে সেনাবাহিনীতে দক্ষতার জন্য একাধিক মেডেল পেয়েছেন তিনি।

প্রায় চার দশক সেনা হিসেবে কাজ করছেন ওয়াকার-উজ-জামানের। দু’বছর ধরে রাষ্ট্রপুঞ্জের শান্তি রক্ষাবাহিনীতেও ছিলেন তিনি। পেশাগত জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলিয়েছেন ওয়াকার-উজ-জামান। জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবেও দায়িত্ব কাঁধে নেন তিনি। ওয়াকার-উজ-জামান ২০১৪ সাল থেকে টানা তিন বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেডের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। সে কারণে‘সেনাগৌরব পদক’দেওয়া হয় তাঁকে।

সোমবার দেশের উদ্দেশে ভাষণে সেনাপ্রধান জানিয়েছেন, দেশবাসীর দাবি সেনা পূরণ করবে ও দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। পাশাপাশি অনুরোধ জানান, হত্যা, মারামারি, সংঘর্ষ থেকে বিরত থাকতে। সেনাবাহিনীকে সাহায্য করার আবেদন জানান। তিনি বলেন, “সংঘাতের মাধ্যমে আর কিছু পাবো না। দয়াকরে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, অরাজকতা, সংঘর্ষ থেকে বিরত হন। সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব।”

আরও পড়ুন- রাতেই জনতার উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির, জেলমুক্তি খালেদা জিয়ার

 

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...