Monday, May 11, 2026

লোকসভা ভোটের ফান্ড নয়ছয়ের অভিযোগে একের পর এক নেতার ইস্তফায় অস্বস্তিতে বিজেপি

Date:

Share post:

দলের একাংশের বিরুদ্ধেই আর্থিক তছরুপের অভিযোগ তুলে, পদত্যাগপত্র পাঠালেন বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার একের পর এক নেতা। নির্বাচনী ফান্ড থেকে টাকা নয়ছয় করা হয়েছে। জেলা নেতৃত্বের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বেহালা পশ্চিম মণ্ডলের তিন বিজেপি (BJP) নেতা।

জেলা নেতৃত্বের বিরুদ্ধে ভোটের ফান্ড নয়ছয়ের অভিযোগ তুলে পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি (BJP) যুব মোর্চার বেহালা পশ্চিম ৫নং মণ্ডলের সভাপতি দিব্যেন্দু সামন্ত, সহ-সভাপতি শুভঙ্কর মাইতি ও সভানেত্রী আরতি ভাট। অভিযোগ, ভোটের সময় বুথ এলাকায় প্রচার ও এজেন্টদের জলখাবারের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল, তা নয়ছয় করেছে দলেরই নেতৃত্বের একাংশ।

বেহালা পশ্চিম মণ্ডল ৫-এর বিজেপি যুব মোর্চার পদত্যাগী মণ্ডল সহ-সভাপতি শুভঙ্কর মাইতি বলেন, ‘পার্টিতে থেকে কাজ করতে পারা যাচ্ছে না এবং কিছু ব্যক্তি আছে যাঁরা দল ভালবেসে করেন না। সংগঠন করতে এসেছেন ব্যক্তিগত স্বার্থে। দক্ষিণ কলকাতায় যেভাবে আর্থিক দুর্নীতি হয়েছে, যেভাবে বুথের টাকায়…আর্থিক তছরুপ করা হয়েছে । কেন্দ্র থেকে ঘোষণা করে দেওয়ার পরে রাজ্য পর্যন্ত এসেছে…রাজ্য থেকে ছেড়ে দেওয়ার পরে ২৩ দক্ষিণ কলকাতা লোকসভায় একটা আর্থিক তছরুপ হয়েছে।’

বেহালা পশ্চিম মণ্ডল ৫-এর বিজেপি যুব মোর্চার পদত্যাগী মণ্ডল সভাপতি দিব্যেন্দু সামন্ত বলেন, ‘পার্টির কিছু ব্যক্তিগত, ভিতরকার কারণে আমি ইস্তফা দিয়েছি। সেটা আমি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি এবং কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি। সব দলে কিছু সৎ মানুষ থাকে, সব দলে কিছু অসৎ মানুষ থাকে। অবশ্যই দোষটা অসৎ মানুষদের দিকে।’

বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ অবশ্য বলছেন, ‘তৃণমূল যখন রাজনৈতিকভাবে পারে না তখন অনেক কিছুই ভুলভাল অপপ্রচারের চেষ্টা করে। বিশেষ করে আমাদের যাঁরা কার্যকর্তা তাঁদের মধ্যেও আনার চেষ্টা করেছেন। তৃণমূলের প্ররোচনায় পা দিয়ে কেউ যদি কোনও পাবলিক কোনও স্টেটমেন্টে বা পাবলিক কোনও লেটার লিখে থাকেন, সেটা তৃণমূলের উস্কানিতেই পা দেওয়া।’

এনিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, ‘বিজেপির প্রায় প্রত্যেকটা মণ্ডল থেকেই অভিযোগ হচ্ছে যে, নির্বাচনের সময় টাকা নিয়ে তছরুপ করেছেন বিজেপিরই নেতা-নেত্রীরা। ইন্দ্রনীল নিজে বেনিফিসিয়ারি। উনি আবার কী বলবেন !’

আরও পড়ুন: ২৮ শে সমাবেশের আগে উত্তরে তৃণমূল ছাত্র পরিষদের প্রথম রাজনৈতিক কর্মশালা

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...