Saturday, April 4, 2026

প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে বিনেশ

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে বিনেশ ফোগাট। এদিন মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে ভারতীয় কুস্তিগির হারালেন ইউক্রেনের ওকসানা লিভাচকে। জিতলেন ৭-৫ পয়েন্টে। এদিন দুরন্ত পারফরম্যান্স করেন বিনেশ। এই জয়ের সুবাদে অলিম্পিক্সে পদকের থেকে আর এক ধাপ দূরে বিনেশ।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণাত্মকমভাবে শুরু করেন বিনেশ ফোগাট। ম্যাচের শুরুতেই টেকনিক্যাল ২ পয়েন্ট আদায় করে নেন বিনেশ। এরপর তিনি এগিয়ে যান ৪-০ ব্যবধানে। এরপর ম্যাচে ফিরে আসেন লিভাচ । ২ পয়েন্ট আদায় করে নেন। কিন্তু বিনেশের কাছাকাছি যেতে পারেননি। শেষমেশ ম্যাচ নিজের দখলে করে নেন বিনেশ। পৌঁছে যান সেমিফাইনালে। সেমিফাইনালে বিনেশের সামনে কিউবার ইউসনেলিস গুজমান লোপেজ। ম্যাচ শুরু হবে আজ রাত ১০ টা ১৫ থেকে।

প্রি-কোয়ার্টার ফাইনালেও দুরন্ত খেলেছিলেন বিনেশ। প্রি-কোয়ার্টারে বিনেশ হারিয়েছিলেন বিশ্বের এক নম্বর তথা গত বারের সোনাজয়ী ইউয়ি সুসাকিকে।

আরও পড়ুন- ফাইনালে নীরজ, সহজেই পার করলেন যোগ্যতা অর্জন পর্ব


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...