Saturday, April 4, 2026

পোল্যান্ড থেকে প্রেমের বার্তা অনুষা- আদিত্যর,টেলর সুইফ্‌টের অনুষ্ঠানেই সম্পর্কে সিলমোহর!

Date:

Share post:

অনুষা বিশ্বনাথন ও অভিনেতা-পরিচালক আদিত্য সেনগুপ্তকে (Anusha Viswanathan Aditya Sengupta relationship) নিয়ে গুঞ্জন কম নয়। কর্মসূত্রে আলাপ হওয়া বন্ধুত্বের সম্পর্ক প্রেমের দিকে গড়াচ্ছে কিনা তা নিয়ে টলিপাড়ায় জল্পনা চলছে। এর মাঝেই ওয়ারশ-র কাজিমিয়ের্জ় গোর্স্কি ন্যাশনাল স্টেডিয়ামে টেলরের গান শুনতে শুনতে গ্যালারিতে বসে পোজ দিলেন যুগলে। অনুষা পরেছিলেন শাড়ি, আদিত্য জিন্স আর টি-শার্ট। সেই নিজস্বী সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই চর্চিত কাপলের প্রেমের সম্পর্কে সিলমোহরের বার্তা পেল বাংলা বিনোদন জগত।

‘জল থই থই ভালবাসা’ ধারাবাহিকের দৌলতে এখন তিনি মধ্যবিত্ত বাঙালির চেনা নাম অনুষা। ২০২২ সালে ‘মিশন দুগ্গা দুগ্গা’ ছবিতে অভিনয় করার সময় আদিত্য সেনগুপ্তের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর থেকে দুজনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে। কিন্তু বন্ধুত্ব সত্যি সত্যি প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে কিনা তা নিয়ে কেউই মুখ খোলেননি। এবার কি পোল্যান্ড থেকেই পাকাপাকি সম্পর্কের ইঙ্গিত দিলেন? ধোঁয়াশা না কাটলেও, গত ১ অগস্ট পোল্যান্ডের ওয়ারশে আমেরিকান পপ তারকা টেলর সুইফ্‌টের অনুষ্ঠান থেকে অনুষা – আদিত্যর একগুচ্ছ ছবি পোস্ট দেখে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা।


Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...