Friday, March 20, 2026

অশান্তির চরমে বাংলাদেশ! এবার ঢাকায় বঙ্গবন্ধু মুজিবের মূর্তির মাথায় মূত্রত্যাগ আন্দোলনকারীদের

Date:

Share post:

চরম পরিস্থিতি বাংলাদেশে। অশান্তি চলছেই। সেনাপ্রধান-রাষ্ট্রপতির বার্তার পরেও চলছে লুঠ, জ্বলছে বাড়ি, হোটেল, কালচারাল সেন্টার। এদিকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী। তার পরেও চলছে তাণ্ডব!

শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বিক্ষোভকারীরা ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে লুটপাট চালায়। এছাড়াও সরকারি সম্পত্তির প্রভূত ক্ষতি করে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওয় দেখা গিয়েছে এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তির ওপরে প্রস্রাব করছেন। অন্যদিকে আরেক বিক্ষোভকারীকে স্লোগান দিতে দেখা যাচ্ছে। কয়েকজনকে দেখা যাচ্ছে মূর্তির ওপরে ওঠার চেষ্টা করছে। তবে আশপাশের বিপুল জনতাকে নীরবেই সবকিছু প্রত্যক্ষ করতে দেখা যাচ্ছে।

ঢাকার গণভবনে লুটতরাজের যে ছবি প্রকাশ হয়েছে সেখানে দেখা গিয়েছে, গণভবনের টিভি থেকে শুরু করে রাজহাঁস সবই নিয়ে পালাচ্ছেন আন্দোলনকারীরা। এমনকি, গণভবনের ভিতরে খাওয়াদাওয়াও করেছেন তাঁরা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিছানায় শুয়ে ছবি তুলতেও দেখা গিয়েছে এক আন্দোলনকারীকে।

আরও পড়ুন- বাংলাদেশে অশান্তির জের! এবার বিশ্বভারতীতে পুরনো মেলার মাঠে হবে বৃক্ষরোপণ

 

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...