Monday, June 8, 2026

গণপরিবহণ আয় বাড়াতে নয়া ভাবনা, এবার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালানোয় জোর রাজ্যের

Date:

Share post:

সরকারি গণপরিবহণ থেকে আয় বাড়াতে রাজ্য সরকার বিভিন্ন বাস চলাচলের সংখ্যা বাড়ানোর উপর জোর দিচ্ছে। মঙ্গলবার নবান্নে পরিবহণ দফতরের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এজন্য প্রয়োজনে বাস কর্মীদের তিন শিফটের বদলে চার শিফটে কাজ করানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। আয় বাড়ানোর পাশপাশি সরকারি অর্থের অপব্যয় ও অপচয় কমাতেও বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকার পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর নীতি নিয়েছে। সম্প্রতি আর ১ হাজার ১৮০টি বৈদ্যুতিক বা ই-বাস কেনা হয়েছে। কিন্তু এ-ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা চলার দরুন বাসগুলি এখনও পথে নামানো যায়নি। মামলার রায় সরকারের অনুকূলে গেলে ওই বাসগুলি দ্রুত পথে নামাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে পরিবহণ দফতরের আয় বাড়বে বলে মনে করা হচ্ছে।

সরকারি দফতরের অপচয় নিয়ে মাসখানেক আগে নবান্নের বৈঠকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারে বিদ্যুতের অপচয় নিয়ে প্রকাশ্যে সরকারি অফিসের একাংশ কর্তা থেকে কর্মীর উদাসীন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার পরিবহণ দফতরের অপব্যয় নিয়েও তিনি সরব হলেন। সূত্রের খবর, নবান্নের বৈঠকে পরিবহণ দফতরের কর্তাদের উদ্দেশে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, রাস্তায় সরকারি বাস কমছে, তবু তেলের জন্য খরচ বাড়ছে কেন? সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, মাইনে দিতে সমস্ত টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আয় বাড়ছে না। এরপরই তিনি বাসের খরচ বৃদ্ধি নিয়ে গুরুতর ওই প্রশ্ন তোলেন।

আরও পড়ুন- অশান্তির চরমে বাংলাদেশ! এবার ঢাকায় বঙ্গবন্ধু মুজিবের মূর্তির মাথায় মূত্রত্যাগ আন্দোলনকারীদের

 

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...