Monday, June 8, 2026

যানজট-দুর্ঘটনা রোধে এবার টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনছে রাজ্য, আসছে নতুন গাইডলাইন

Date:

Share post:

শহরতলি এলাকায় যানজট আর দুর্ঘটনা রোধে এবার টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনতে চাইছে রাজ্য প্রসাশন। এবিষয়ে পরিবহণ দফতরকে নির্দিষ্ট নীতি নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ এবং পরিবহণ দফতরের মন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করেন। সেখানেই শহরতলি এবং জেলায় অস্বাভাবিক হারে টোটো বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়। তখনই মুখ‌্যমন্ত্রী জানান, টোটো নিয়ন্ত্রণে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে হবে। তবে তা কখনই কাউকে কর্মহীন করে নয়।

বৈঠকে মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী সরকারি বাসের সংখ্যা বাড়ানোর কথা বলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন রাস্তায় সরকারি বাস কমছে। কিন্তু তেলের জন্য খরচ বাড়ছে । এটা চলতে পারে না। বেতন দিতে সমস্ত টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আয় বাড়ছে না। আয় বাড়াতে তিন শিফট এর বদলে চার শিফটে বাস চালানো হোক,পরামর্শ মুখ্যমন্ত্রীর।

সুপ্রিম কোর্টে মামলা চলায় প্রায় ১১৮০ টি বাস আটকে রয়েছে। এগুলো সব ই-বাস। এই বাস গুলো রাস্তায় নামলে পরিবহন সমস্যা কমবে বলে মন্ত্রী জানান। বৈঠকে মন্ত্রী, সচিব ছাড়াও উপস্থিত ছিলেন, মুখ‌্যসচিব বিপি গোপালিকা, ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এডিজি আইনশৃঙ্খলা-সহ পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। বৈঠকে ছিলেন পরিবহণ নিগমের চেয়ারম‌্যান মদন মিত্রও।

আরও পড়ুন- গণপরিবহণ আয় বাড়াতে নয়া ভাবনা, এবার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালানোয় জোর রাজ্যের

 

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...