Saturday, April 4, 2026

গাজ়িয়াবাদ থেকে উড়ল হাসিনার বিমান! পরবর্তী গন্তব্য দিল্লি, লন্ডন নাকি অন্য কোথাও?

Date:

Share post:

গতকাল, সোমবার দুপুরে পদত্যাগ করার পর দেশ ছেড়ে ভারতে এসেছিলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sekh Hasina)। যে বিশেষ বিমানে তিনি ভারতে পৌঁছেছিলেন, আজ, মঙ্গলবার সকালে তা পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়ে গিয়েছে। এদিন সকাল ৯টা নাগাদ গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে তা রওনা দিয়েছে বলেই জানা যাচ্ছে। কিন্তু বিমানটিতে আদৌ হাসিনা ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

হাসিনা এবং তাঁর বোন রেহানা রাত কাটিয়েছেন গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেসেই। একটি সূত্র জানাচ্ছে, আরও কিছুদিন দিন গাজ়িয়াবাদেই থাকতে পারেন তিনি। এখনও পর্যন্ত কোনও পক্ষ আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

সূত্রের খবর, বাংলাদেশ ছেড়ে ভারত হয়ে লন্ডনে যেতে চেয়েছেন হাসিনা (Sekh Hasina)। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ স্থান লন্ডন বলেই মনে করছেন হাসিনা। কিন্তু ব্রিটেন থেকে এখনও সবুজ সঙ্কেত মেলেনি। সেই কারণেই আরও কিছু দিন তাঁকে ভারতে থাকতে হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ব্রিটেন যদি হাসিনাকে একেবারে না করে দেয়, সেক্ষেত্রেও ইউরোপেই কোনও দেশই তাঁর প্রথম পছন্দ। হাসিনার বোন রেহানার ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে। সেক্ষেত্রে তিনিও রেহানার সঙ্গেই যেতে চাইছেন। অন্যদিকে, হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় আমেরিকায় থাকেন। তাঁর কন্যা সাইমা ওয়াজেদ থাকেন দিল্লিতে। কিন্তু শেষপর্যন্ত হাসিনা কোথায় যাবেন, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন: ঘোলা জলে মাছ ধরছে সেনা! প্রতিবাদী পড়ুয়ারা চান অন্তর্বর্তী সরকারের প্রধান হোন ইউনুস

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...