Saturday, June 20, 2026

কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে ধসে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ি, ঘটনাস্থলে NDRF

Date:

Share post:

মঙ্গলবার সকালে বারাণসীতে দুর্ঘটনা। কাশী বিশ্বনাথ মন্দিরের (Kashi Biswanath Temple) কাছে ধসে পড়ল প্রায় ১০০ বছরের পুরনো দুটি বাড়ি। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে খবর মিলেছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল (NDRF), শুরু উদ্ধার কাজ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রবেশদ্বারের দিকে যাওয়ার রাস্তা সিল্কো গলি রোডে শতাব্দী প্রাচীন দুটি বাড়ি প্রায় একই সময়ে ধসে যায়। ভোর রাতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় অনেকেই ভেতরে আটকে পড়েন। বারাণসীর বিভাগীয় কমিশনার কৌশন শর্মা ঘটনাস্থলে পৌঁছেছেন।জাতীয় মোকাবিলা বাহিনীর (NDRF) সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। আট জন আটকে পড়েছিলেন ধ্বংসস্তূপের তলায়। সেখান থেকে ছ’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃষ্টির জেরে দুটি বাড়ির তলার মাটি ক্ষয়ে গেছিল বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স এবং জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরাও রয়েছেন। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...