Saturday, May 30, 2026

ছন্দে ফিরছে বাংলাদেশ? বিমান পরিষেবা স্বাভাবিক হলেও ব্যাহত রেলযাত্রা!

Date:

Share post:

সংস্কার আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামে বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক পটভূমির বদল ঘটেছে। সোমবার উত্তাল যশোর, খুলনা, শ্রীপুর, ঢাকার ছবি শিরোনামে থাকার পর মঙ্গলের সকাল থেকে স্বাভাবিক হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র। সকাল ৬টা থেকে সম্পূর্ণ শিথিল করা হয়েছে কার্ফু। স্বাভাবিকের পথে বাংলাদেশ বিমান পরিষেবা। নির্ধারিত সময়েই কলকাতায় এল বাংলাদেশ এয়ারলাইন্স (Bangladesh Airlines)। যদিও আগামী ৭ আগস্ট ( বুধবার) পর্যন্ত ভারত বাংলাদেশ রেল পরিষেবা (India Bangladesh Rail Service suspended till tomorrow) বন্ধ থাকছে। সূত্রের খবর কলকাতা -খুলনা ও কলকাতা- ঢাকা রেল যোগাযোগ ব্যবস্থা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপাকে রোগী থেকে পড়ুয়ারা। ইতিমধ্যেই পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ মোতায়েনের সংখ্যা বাড়ানো হয়েছে। দিল্লিতে হাইকমিশনের অফিসেও চলছে নজরদারি। আজ সংসদে বাংলাদেশ ইস্যু নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর থেকে মুজিবের বাড়ি ভাঙচুরের থেকে শুরু করে বঙ্গবন্ধুর মূর্তি ধূলিসাৎ করার মতো ঘটনা ঘটেছে। আক্রান্ত আওয়ামী লীগের একাধিক নেতারা। এর মাঝেই আন্দোলনকারী ছাত্রদের তরফে স্পষ্ট জানানো হয়েছে কোনভাবেই সেনা সমর্থিত সরকারকে তাঁরা গ্রহণ করতে রাজি নন। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই এদিন সকাল থেকে কিছুটা হলেও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। স্কুল কলেজ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা আজ থেকে খুলে যাচ্ছে। সকাল সাড়ে নটা পর্যন্ত আর কোনও বড় অশান্তির খবর মেলেনি।


Related articles

I.N.D.I.A.-র বৈঠক আসন্ন: মমতাকে ফোন রাহুলের

দেশের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতাকে স্বীকৃতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। ইন্ডিয়া জোটের আগামী বৈঠকের জন্য...

ক্ষমতার অপব্যবহার: নিজে হাতে CID-র নোটিশ নিয়ে দাবি অভিষেকের

বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের বিধায়কদের স্বাক্ষর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে চূড়ান্ত নাটকীয়তা শনিবার। তৃণমূল সর্বভারতীয়...

ফরাসি ওপেনে ফের অঘটন, ফনসেকার কাছে হেরে বিদায় জকোভিচের

ব্রাজিলের তরুণ প্রতিভা জোয়াও ফনসেকার (Joao Fonseca) কাছে হেরে সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচের (Novak Djokovic) ২৫ নম্বর গ্র্যান্ড...

আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হাপুস নয়নে কান্না বৈভবের, আবেগপ্রবণ ক্রিকেট ভক্তরা 

১৫ বছরের বিস্ময় প্রতিভার চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়লেন কলকাতা থেকে চেন্নাই, বেঙ্গালুরু থেকে রাজস্থানের ক্রিকেটপ্রেমীরা। চোখ ভিজলো...