Tuesday, June 23, 2026

বৃহস্পতিবার শপথ অন্তর্বর্তী সরকারের, বাংলাদেশে নির্বাচনের দাবি তারেকের

Date:

Share post:

বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সোমবার ঘোষণা করেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে দেশের নতুন সরকার প্রতিষ্ঠা করা হবে। ছাত্র সমন্বায়ক ও রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা সাপেক্ষে সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবারই অন্তর্বর্তী সরকারের শপথের ঘোষণা করলেন সেনাপ্রধান। তার আগেই দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের শীর্ষে স্থান পাওয়া নোবেলজয়ী মহম্মদ ইউনুস।

সূত্রের খবর বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছাবেন মহম্মদ ইউনুস। এরপরই বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানান ওয়াকার। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জন, জানান তিনি। সেই সঙ্গে ইউনুসকে সব ধরনের সহযোগিতা সেনাবাহিনী করবে বলেও জানান তিনি।

অন্যদিকে অন্তর্বর্তী সরকার গঠন হলেও নতুন করে নির্বাচন করে সরকার গঠনের দাবিতে সরব হল বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার ভার্চুয়ালি যোগ দেন বিএনপি-র সম্মেলনে। তিনি বলেন, দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। নতুন সরকার গঠন না হলে জনগন যে উদ্দেশ্যে পুরোনোকে বিদায় জানিয়েছেন তার উদ্দেশ্য সাধন হবে না। এই পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীর প্রতি অনুরোধ করেন তিনি। তিনি বলেন, নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না।

সেই সঙ্গে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেও বার্তা দেন তিনি। তিনি দাবি করেন, “ক্ষমতায় টিকে থাকতে গণহত্যাকারী শেখ হাসিনা পুলিশকে ব্যবহার করেছে। পুলিশ জনগণের শত্রু নয়, পুলিশের একটি গোষ্ঠী সংস্থাটির মনোবল ভেঙে দিতে কাজ করছে। দেশের প্রতিটি মানুষ যে বিশ্বাসের হোক তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সকলের।”

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...