Friday, June 12, 2026

বাংলাদেশ ইস্যুতে বিতর্কিত পোস্ট, ২৫০ জনকে সতর্ক করল লালবাজার

Date:

Share post:

পড়শি দেশে জ্বলছে আগুন। অস্থির পরিস্থিতি। মৃত্যু মিছিল। ফলে বাংলাদেশের (Bangladesh) আভ্যন্তরীণ কোনও স্পর্শকাতর বিষয় নিয়ে কোনওরকম উস্কানি, প্ররোচনা, বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার আবেদন করা হয়েছে প্রশাসনের তরফে। বিতর্কিত পোস্ট বা ফেক ভিডিও যেন কেউ না ছড়ায়, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। কিন্তু তারপরও বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে অনেকেই বিতর্কিত পোস্ট করছে।

বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতি নিয়ে খাস কলকাতাতেও সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল মাধ্যমে একাধিক বিদ্বেষমূলক, হিংসামূলক, উস্কানিমূলক পোস্ট শেয়ার চলছে। এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিল লালবাজার। প্রোফাইল মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সতর্কবার্তা দিতে শুরু করল কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রে খবর, সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল ও সাইবার শাখার আধিকারিকরা সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছেন। সারাদিনে প্রায় ২৫০টি প্রোফাইলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই সমস্ত উস্কানিমূলক পোস্ট শেয়ার করতে নিষেধ করা হয়েছে।

পুলিশ সূত্রের দাবি, মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে। প্রোফাইল মালিকদের যাবতীয় তথ্য লিখে রাখা হচ্ছে। পরবর্তীতে ফের উস্কানিমূলক কোনও পোস্ট করা হলে নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থা।

আরও পড়ুন: ভিত্তিহীন খবর, আমার মা কোথাও আশ্রয় চাননি! স্পষ্ট জানালেন হাসিনা-পুত্র জয়

 

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...