Tuesday, March 24, 2026

প্রথম ম্যাচ রেফারি হিসেবে ৪০০ ওয়ানডে পরিচালনার রেকর্ড গড়লেন রঞ্জন মাদুগালে

Date:

Share post:

প্রথম ম্যাচ রেফারি হিসেবে ৪০০ ওয়ানডে পরিচালনার রেকর্ড গড়লেন রঞ্জন মাদুগালে। কলম্বোয় ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই অনন্য রেকর্ড গড়লেন মাদুগালে। শ্রীলঙ্কার হয়ে ২১টি টেস্ট ও ৬৩টি ওয়ানডে খেলেছেন তিনি। মাদুগালের আইসিসির ম্যাচ রেফারি হিসেবে অভিষেক ১৯৯৩ সালের ১ ডিসেম্বর। সে মাসেই পাকিস্তান ও জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক হয় তাঁর।

বেশ কিছু দিন ধরেই ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ রেফারির দায়িত্ব পালনের রেকর্ডটি মাদুগালের দখলে। ৪০০টি ওয়ানডের পাশাপাশি এখনও পর্যন্ত ২১৬টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন ৬৫ বছর বয়সী মাদুগালে। এমনকী, ১৩০টি ম্যাচও পরিচালনা করেছেন তিনি। একসময় আইসিসির প্রথম প্রধান ম্যাচ রেফারির দায়িত্বেও ছিলেন তিনি, যদিও পরে সে পদ তুলে দেয় আইসিসি। এখন আইসিসির এলিট প্যানেলের সদস্য তিনি।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য সর্বোচ্চ পরিচালনা করা ম্যাচের সংখ্যার দিক দিয়ে দুইয়ে আছেন মাদুগালে (১৬৩)। তাঁর আগে আছেন নিউজিল্যান্ডের জেফ ক্রো, যিনি পরিচালনা করেছেন ১৮৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

রেকর্ড গড়ার দিনে মাদুগালেকে সম্মান জানিয়ে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ও পরবর্তী সময় আম্পায়ারদের পারফরম্যান্স ও ট্রেনিং ম্যানেজার সাইমন টউফেল বলেছেন, ‘রঞ্জনের দীর্ঘস্থায়িত্ব অসাধারণ। আমার আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ারের শুরু এবং শেষে ছিল সে।’ তিনি আরও বলেন, ‘সে শ্রীলঙ্কা, আইসিসি এবং ক্রিকেট খেলার জন্য গুরুত্ব ও স্বচ্ছতার সঙ্গে সেবা করে গিয়েছে।

 

Related articles

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা

Now the cat out of the bag। নির্বাচন কমিশনের (Election Commission) নোটিশে (Notice) বিজেপির প্রতীক! উত্তরবঙ্গে রওনা হওয়ার...

হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তি, ঘোষণা ছাড়াই বন্ধ গেট! 

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। কোনও ঘোষণা ছাড়াই প্রায় ২০ থেকে...

ধর্ম পরিবর্তন করলে বাতিল এসসি সংরক্ষণ! গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের

স্ব-ইচ্ছায় ধর্ম পরিবর্তনের পর তপশিলি জাতির (SC Reservation) সংরক্ষণ বা মর্যাদা বজায় রাখা যাবে না—এমনই গুরুত্বপূর্ণ রায় দিল...

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...