Tuesday, June 23, 2026

সংখ্যালঘুদের উপর হামলা নয়, ধর্মস্থানে আঘাত নয়!দলকে নির্দেশ খালেদা জিয়ার

Date:

Share post:

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন সেই সোমবার। সেনা বাহিনীর তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল, বৃহস্পতিবার নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। বিদেশ থেকে ফিরছেন তিনি। এদিকে রাষ্ট্রপতির নির্দেশে জেল মুক্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া (Khaleda Zia)। শেখ হাসিনার পার্টি আওয়ামী লিগ উৎখাত হওয়া পর আক্রমণের শিকার হচ্ছেন দলের নেতা-কর্মীরা। হসিনা দেশ ছাড়ার পর এমন অন্তত ৩০ জনেক লাশ পাওয়া গিয়েছে। এরকম এক পরিস্থিতিতে জনতার রাস এখন অনেকটাই বিএনপির হাতে।

এর মধ্যেই ঢাকার নয়া পল্টনে একটি বিশাল সভা করেছে বিএনপি। সেই সভায় মানুষের সাড়া নজর কেড়েছে। সভামঞ্চ থেকে বলা হয়েছে গোলমালের এই সময় কোনওভাবেই যেন সংখ্যালঘুদের উপরে নির্যাতন না হয়। তাদের ধর্মস্থানে যেন হাত পড়ে। বহু বছর পর পাসপোর্ট হাতে পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। জেল থেকে ছাড়া পেয়ে তিনি এখন হাসপাতালে। চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার তোড়জোড় করছে বিএনপি নেতৃত্ব।

নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদার সঙ্গে সাক্ষাতের পর ফখরুল ইসলাম বলেন, “বহুদিন পর মুক্ত বেগম খালেদা জিয়াকে দেখলাম। তিনি মানসিকভাবে ভালো আছেন, শারীরিকভাবে তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল। পুরো বিষয় পর্যবেক্ষণ করেছেন। তিনি পুরো বিষয় জানেন।”

ফখরুল বলেন, পড়ুয়াদের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিছে। এর জন্য বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের ও দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি সবাইকে তিনি শান্ত থাকতে বলেছেন, ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সরকার এত দিন ধরে নির্যাতন-নিপীড়ন করলেও প্রতিশোধের মানসিকতা রাখা যাবে না। সবাই মিলে এই দেশ গড়ে তুলতে হবে।

গোলমালের সুযোগ নিয়ে দেশের বেশকিছু অংশ সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে। এনিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে চেয়ারপার্সন বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলা বা নির্যাতনের কোনও ঘটনায় বিএনপি-যুবদল-ছাত্রদল কোনওভাবেই যুক্ত হবে না। যুবদল-ছাত্রদলকে দেশের প্রতিটি এলাকায় মন্দির-উপাসনালয় দেখে রাখার দায়িত্ব পালন করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা দূর করতে বিএনপি-যুবদল-ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এটাই দলের সিদ্ধান্ত।

আরও পড়ুন: অশান্তির মাঝেও সম্প্রীতির বার্তা! সংখ্যালঘুদের রক্ষা করতে বাংলাদেশে মন্দির পাহারায় মুসলিমরা

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...