Saturday, May 9, 2026

দুর্যোগ পিছু ছাড়ছে না হিমাচলের! ফের মেঘভাঙা বৃষ্টিতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

বুধবার গভীর রাত থেকে ফের মেঘভাঙা বৃষ্টির কবলে হিমাচল (Himachal Pradesh)। সূত্রের খবর, হিমাচল প্রদেশের শ্রীখণ্ডের কাছে সামেজ এবং বাগী সেতুর মাঝামাঝি এলাকা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (NDRF)। নিখোঁজ এক। গত ৩১ জুলাই মেঘভাঙা বৃষ্টির ফলে বিপর্যয়ের সম্মুখীন হয় সামেজ। সেই সময় সেখানে কমপক্ষে ৩৩ জন নিখোঁজ ছিলেন। এরপরেই ফের একবার বুধবার রাতে মারা গেলেন ১৩ জন।

৭ আগস্ট ভারী বৃষ্টি হয় হিমাচলে। মান্ডি জেলার জোগিন্দরনগরে ২৪ ঘণ্টায় সর্বাধিক ১১০ মিমি বৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, ভারী বৃষ্টি হয়েছে সিরমাউর জেলাতেও। আবহাওয়া দফতর তরফে খবর, এই মুহূর্তে বৃষ্টি থামার কোন পূর্বাভাস নেই। আগামী কয়েক দিন রাজ্যের বিলাসপুর, হামিরপুর, কাংড়া, চাম্বা এবং মান্ডি জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। এনডিআরএফের কম্যান্ড্যান্ট বলজিন্দর সিংহ জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দল হিমাচলের বেশ কয়েকটি দুর্গম এলাকায় উদ্ধারকাজ অভিযানের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। সামেজে মেঘভাঙা বৃষ্টিতে এমন বিপর্যয়ে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আজ সকাল পর্যন্ত ১৩টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

উল্লেখ্য, বার বার মেঘভাঙা বৃষ্টির ফলে ধস নেমেছে বেশ কয়েকটি এলাকায়। বহু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে। বহু মানুষ নিখোঁজ হওয়ার সাথে মৃতের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। জানা গিয়েছে, ২৭ জুন থেকে ৩ অগস্ট পর্যন্ত শুধুমাত্র বৃষ্টির ফলেই প্রাণ গিয়েছে ৭৯ জনের। অন্যদিকে আবার ৩১ জুলাই রাতের হড়পা বানে কুলুর নির্মান্দ, মান্ডির পাধার, মালানা, শিমলার রামপুরে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে।

Related articles

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...