Tuesday, June 16, 2026

পুজোর আগেই রাজ্যের ৬ বিধানসভা আসনে হতে পারে উপনির্বাচন

Date:

Share post:

লোকসভা ভোটের সঙ্গে দুটি এবং তার একমাস আরও ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (Assembly By Poll) হয়ে গিয়েছে। ওই ৬টি উপনির্বাচনের সবকটিতেই জয়ী হয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এখনও বাকি রয়েছে আরও ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে বাকি ৬টি কেন্দ্রের উপনির্বাচন হতে পারে পুজোর আগে সেপ্টেম্বরে। অসমর্থিত সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

অমরনাথ যাত্রা শেষ হচ্ছে ২০ আগস্ট। তার পরেই সম্ভবত জম্মু ও কাশ্মীরে নির্বাচন ঘোষণা হতে পারে। ভোট রয়েছে হরিয়ানাতেও। এরকম এক পরিস্থিতিতে কাশ্মীর, হরিয়ানার সঙ্গে বাংলাতেও উপনির্বাচন (Assembly By Poll) করাতে চায় জাতীয় নির্বাচন কমিশন। বাংলার যে বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হওয়ার কথা, সেগুলি হল উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়া, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালডাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট ও কোচবিহারের সিতাই। এই ৬টি কেন্দ্রের মধ্যে ৫টি ছিল তৃণমূলের দখলে আর মাদারিহাট আসনটি ছিল বিজেপির হাতে। ৬ জন বিধায়কই লোকসভা ভোটে দাঁড়িয়ে জিতেছেন। ফলে আসনগুলিতে বিধায়ক শূন্য হওয়াতেই উপনির্বাচন।

রাজ্যের বিগত উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। এবার যে ৬ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেগুলির মধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাটই রয়েছে বিজেপির দখলে। বাকী ৫ কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। তবে রাজনৈতিক মহলের ধারণা মাদারিহাটেও বিজেপির অবস্থা খুব একটা ভালো নয়। আবার উল্টো যুক্তিও রয়েছে। লোকসভা ভোটে ওই আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ওই আসনের জন্য ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর ওই আসনে চা বলয়ের কোনও নেতাকেই দাঁড়া করানো হবে। ওই আসনে জয়ী হলে উত্তরবঙ্গে আরও একটু শক্তি বাড়বে তৃণমূলের।

এদিকে, জম্মু ও কাশ্মীরের নির্বাচনকে কেন্দ্র করে মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সেখানে হাজির থাকতে বলা হয়েছে রাজ্যের নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে। কোনও কোনও মহল থেকে অনুমান করা হচ্ছে আগস্টের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন ঘোষণা হওয়ার পর সেপ্টেম্বরের মধ্যে ভোট করিয়ে নেওয়া হতে পারে।

আরও পড়ুন: ড্রাগন ফল, ক্যানড আনারস; খাবারের সম্ভারে শুক্রে শুরু ‘বাংলার ফল ও খাদ্য উৎসব: ২০২৪’

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...