Tuesday, June 16, 2026

শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরে দলে বদলের ডাক রোহিতের

Date:

Share post:

শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ হার ভারতের। গতকাল তৃতীয় একদিনের ম্যাচে ১১০ রানে হারে রোহিত শর্মার দল । এই হারের ফলে শ্রীলঙ্কার কাছে ২৭ বছর পর একদিনের সিরিজ হারে টিম ইন্ডিয়া। আর এই হারে হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, দলে একাধিক জায়গায় বদলের প্রয়োজন।

এই নিয়ে রোহিত বলেন, “ বিভিন্ন ধরনের শট খেলা বা যেভাবে খেলতে চাই সেই দিক থেকে কারওর মধ্যে প্রচেষ্টার অভাব নেই। কিন্তু আমি কয়েক জনকে খেলতে দেখেছি যা ওদের স্বাভাবিক ব্যাটিং নয়। কঠিন পিচে ব্যাট করতে নামলে কীভাবে খেলতে হবে এবং ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে, সে ব্যাপারে সকলের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমরা সিরিজে তিন বারই সেই কাজে ব্যর্থ হয়েছি। কীভাবে আমরা খেলতে চাই সেটা ক্রিকেটারদের স্পষ্ট জানিয়ে দিতে হবে। তার জন্য দুর্ভাগ্যবশত যদি অন্য ক্রিকেটারদের বেছে নিতে হয়, তাহলে সেটাই করা হবে। সব ধরনের পরিস্থিতিতে খেলার মতো ক্রিকেটার চাই আমাদের।”

এখানেই না থেমে ভারত অধিনায়ক আরও বলেন, “ সাহস মানে এমন বলছি না যে দলে যারা রয়েছে তারা সাহসী নয়। কিন্তু ধারাবাহিক ভাবে সাহসী হতে হবে। কঠিন পিচে, যেখানে বোলারদের খেলা বেশ শক্ত, সেখানেই বিভিন্ন ধরনের শট খেলার সাহস রাখতে হবে। নিজেদের পরিকল্পনা রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের বোঝা উচিত যে এটা তাদের পরিকল্পনা এবং তারা এই ভাবেই খেলতে চায়। যদি পিচের সঙ্গে পরিকল্পনা মিলে যায় তাহলে ঠিক আছে। না মিললে বিকল্প খুঁজে নিতে হবে নিজেকেই। মন্থর পিচে ব্যাটিং এটাই প্রাথমিক পাঠ বলে আমি মনে করি। ”

আরও পড়ুন- অলিম্পিক্সে ভারতীয় কুস্তিগিরের দাপট, পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে আমন


 

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...