Tuesday, June 16, 2026

একাদশের প্রশ্ন করবে স্কুলই, বিজ্ঞপ্তিতে কড়া নির্দেশ সংসদের

Date:

Share post:

একাদশ শ্রেণির সেমিস্টারের প্রশ্ন স্কুল গুলিকেই করতে হবে এবং সময় মত তা সংসদের পোর্টালে আপলোড করতে হবে। একথা আগেই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার বিজ্ঞপ্তি দিয়ে সংসদ আবারও জানিয়ে দিল প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের জন্য কোনও আলাদা শিক্ষক সংগঠন নয় বরং প্রশ্ন করবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরাই। কোনও রকম শিক্ষক সংগঠনের থেকে প্রশ্ন কেনা যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

সংসদ জানাচ্ছে , পরীক্ষা পদ্ধতিতে নতুন এই নিয়ম চালু হওয়ার পর ক্লাস শুরু হতে বেশ খানিকটা সময় লেগেছে। কোথাও মে মাসে আবার কোথাও জুন বা জুলাই থেকে ক্লাস শুরু হয়েছে। সেক্ষেত্রে একেক স্কুলে একেক রকম ভাবে পড়ার গতি এগিয়েছে। বাইরে থেকে প্রশ্ন নিলে স্কুলের ছাত্র-ছাত্রীদের নানা সমস্যা তৈরি হবে। স্কুলের শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করলে সিলেবাস যতটুকু পড়ানো হয়েছে, তার মধ্যে থেকেই প্রশ্ন আসবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, সংসদের কাছে অভিযোগ এসেছিল বেশ কিছু সংগঠন বা সংস্থা টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করতে চাইছে। তাই নির্দেশ দিয়ে জানানো হয়েছে স্কুলগুলি নিজেরাই যেন নিজেদের প্রশ্ন ছাপে।

প্রসঙ্গত, প্রথম ও তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে এমসিকিউ তে পরীক্ষা হবে। দ্বিতীয় এবং চতুর্থ পরীক্ষায় থাকবে ছোট ও ব্যাখ্যামূলক প্রশ্ন।  নভেম্বর মাসে হবে প্রথম ও তৃতীয় সেমিস্টার এবং মার্চ মাসে হবে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার।

Related articles

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...