Tuesday, June 23, 2026

‘অবসর ভেঙে ফিরে আসুক’, বিনেশকে অনুরোধ কাকা মহাবীর ফোগাটের

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সে হৃদয়ভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন বিনেশ ফোগাট। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা করেন বিনেশ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কুস্তির কাছে আমি হেরে গেলাম। আর এই ঘটনার পরই মুখ খুললেন বিনেশের কাকা মহাবীর সিং ফোগাট। তিনি বিনেশের কাছে অনুরোধ করেন বিনেশকে অবসর থেকে ফিরে আসার।

এই নিয়ে এক সাক্ষাৎকারে মহাবীর সিং ফোগাট বলেন, “ ভোর পাঁচটার সময় ও আমাদের খবরটা জানায়। এই মুহূর্তে যেরকম মানসিক অবস্থার মধ্যে রয়েছে তাতে এই ঘোষণা করা স্বাভাবিক। এত কাছাকাছি এসেও ওকে পদক হারাতে হয়েছে। বিনেশের সঙ্গে দেখা করার পর ওর সঙ্গে সামনে বসে কথা বলব। ওকে অনুরোধ করব সিদ্ধান্ত বদল করে নিজের জন্য কঠোর পরিশ্রম করার। কেউ যদি পদক জেতার এত কাছাকাছি পৌঁছে যায়, তাহলে রাগের বশে এমন সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক।”

এদিকে বিনেশের পাশে আরেক আন্দোলনকারী সাক্ষী মালিক। তিনি বলেন, “ বিনেশ, তুমি একাই হারোনি। দেশের যে মেয়েদের হয়ে তুমি লড়াই করেছ এবং জিতেছ, তারা সবাই হেরে গিয়েছে। তোমার হার গোটা দেশের হার। এই দেশ তোমার সঙ্গে আছে। তোমার লড়াই এবং আবেগকে সমীহ করি।” বজরং পুনিয়া বলেন, “বিনেশ, তুমি হারোনি। তোমাকে হারানো হয়েছে। আমাদের সকলের কাছে তুমি সারা জীবন একজন বিজয়ী থাকবে। তুমি শুধু ভারতের মেয়েই নও, ভারতের গর্ব।”

অলিম্পিক্স থেকে বিদায় নেওয়ার কয়েক ঘণ্টা পরেই কুস্তি থেকে অবসর নেন বিনেশ ফোগাট। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন , “মা, কুস্তির কাছে আমি হেরে গেলাম। আমাকে ক্ষমা কোরো। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। আর শক্তি বাকি নেই। কুস্তি, তোমাকে বিদায়। ২০০১-২০২৪। সব সময় তোমার কাছে ঋণী হয়ে থাকব। ক্ষমা করে দিও।”

আরও পড়ুন- আজ অলিম্পিক্সে সোনার লড়াইয়ে নামছেন নীরজ


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...