Saturday, June 20, 2026

বুদ্ধদেবের মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতির, প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারকে সমবেদনা মোদির

Date:

Share post:

দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবন শেষে আজ চির বিদায় নিয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। বৃহস্পতিবারের সকাল থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশে মন খারাপের মেঘ। ৮০ বছর বয়সে চলে গেলেন অভিজাত, রুচিশীল, সংস্কতিমনস্ক রাজনীতিক। বর্ষীয়ান নেতার মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই জেনে দুঃখিত। প্রবীণ নেতা নীতিগত রাজনীতির প্রতীক ছিলেন। পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণে তাঁর করা কাজের জন্য তিনি দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার ও অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

বাংলার দুবারের মুখ্যমন্ত্রী চিরকালের জন্য ছেড়ে দিলেন দু-কামরার ফ্ল্যাট। পাড়ি দিলেন অন্য এক জগতে। বাম জমানার শেষ সেনাপতির বিদায়ে মন খারাপ কমরেডের। সংস্কৃতিমনস্ক চিন্তাশীল ব্যক্তিত্ব চলে যাওয়ায় বাক্রুদ্ধ সাহিত্য-শিল্পজগত। এদিন দল মত নির্বিশেষে সকলেই শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার দুপুরে এক্স হ্যান্ডলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)লেখেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত। উনি এক জন বলিষ্ঠ রাজনৈতিক নেতা ছিলেন। যিনি একাগ্র ভাবে তাঁর রাজ্যের মানুষের সেবা করেছেন। ওঁর পরিবার এবং সমর্থকদের আমার আন্তরিক সমবেদনা জানাই। ওম শান্তি।’

আজ থেকে বছর দুয়েক আগে ‘বুদ্ধবাবু’কে পদ্মভূষণ সম্মান দিতে চেয়েছিল মোদি সরকার। অসুস্থ বাম নেতা তা প্রত্যাখ্যান করেছিলেন।


Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...