Sunday, May 31, 2026

নয়া ঘূর্ণাবর্তের জের! সপ্তাহান্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নয়া ঘূর্ণাবর্তের জের! আর তার জেরেই রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি জারি থাকবে বলে সাফ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। এর ফলে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। শনি ও রবিবার ভারী বৃষ্টির (Heavy Rain)সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরে ফের দুর্যোগের আশঙ্কা হাওয়া অফিসের। বৃহস্পতিবার থেকে সেখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত বর্তমানে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায়, ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে। শনিবার ও রবিবার বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে বলে খবর। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৪ শতাংশ।

এদিকে দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। তবে ফের রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় জারি থাকবে বৃষ্টি। তবে আগামী কাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। রবিবার বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।‌ প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ারে। বাকি জেলাতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। ইতিমধ্যে পার্বত্য জেলাগুলিতে ভারী থেকে প্রবল বৃষ্টির কারণে ধস নামার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...