Tuesday, June 16, 2026

‘হেলে’ ধরা সাপুড়ে না, মৃত্যুতে বুদ্ধদেবকে ‘অনেস্ট’ দাবি রেজ্জাকের

Date:

Share post:

রাজনীতি কত কিছুই মানুষের মুখ দিয়ে বলিয়ে নেয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে যেন সেই ছবি ফুটে উঠল। নাহলে একদিন যে প্রাক্তন কমরেডকে কটাক্ষ করেছিলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা, মৃত্যুতে সেই রেজ্জাকই বুদ্ধদেবকে ‘অনেস্ট’ স্বীকৃতি দিলেন।

দশ বছর একই মন্ত্রিসভায় দায়িত্ব সামলানোর পরেও দলবদল করে তাঁরাই যেন হয়েছিলেন প্রতিপক্ষ। রাজনীতির কুকথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলতেও বাকি রাখেননি তিনি। বুদ্ধদেবকে উদ্দেশ্য করেই তিনি সেই কুখ্যাত উক্তি করেছিলেন – হেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসেছে।

তবে বৃহস্পতিবার সবই অতীত। প্রাক্তন কমরেডকে চোখে জল নিয়েই স্মরণ করলেন রেজ্জাক মোল্লা। দীর্ঘদিন রোগশয্যায়। কথাও জড়িয়ে যায়। তাই হয়তো সব রাজনৈতিক বিরোধ এখন তাঁর মনে অতীত। স্মৃতির ঝুলি হাতড়েই বললেন, “আমার থেকে এক বছরের ছোট ছিল। মত পার্থক্য হত। তবে স্মৃতিও অনেক। দশ বছর তো মন্ত্রী ছিলাম। অনেক কিছুই ঘটেছে। সেসব স্মৃতি মনে আসছে। সৎ লোক, অনেস্ট লোক।”

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...