Tuesday, June 16, 2026

সুপ্রিম কোর্টে ‘লাপতা লেডিজ’! শুক্রবার কেন দেখানো হবে এই সিনেমা?

Date:

Share post:

ভারতের সুপ্রিম কোর্টের অভিনব উদ্যোগে শুক্রবার বিশেষ স্ক্রিনিং হবে চলচ্চিত্র ‘লাপতা লেডিজ’এর। সুপ্রিম কোর্টের ৭৫ বর্ষপূর্তিতে একাধিক অভিনব ও সামাজিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম এই উদ্যোগ। উদ্দেশ্য, লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে বার্তা দেওয়া। শুধুমাত্র প্রধান বিচারপতি নয়, একজন প্রথম শ্রেণির নাগরিক হিসাবে আরও এক নজির তৈরি করে রাখছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূঁড়।

সুপ্রিম কোর্টের ৭৫ বছর পূর্তিতে আয়োজন করা হয়েছে আলোচনা সভা থেকে লোক আদালতের। সব উদ্যোগের সামনেই নাম প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূঁড়ের। এবার উদ্যোগ নেওয়া হয়েছে লিঙ্গ বৈষম্য বিরোধী বার্তা দেওয়ার। সেই বার্তা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে ‘লাপতা লেডিজ’ চলচ্চিত্রকে, যার বিষয়বস্তু নারী-পুরুষ সাম্যের।

শুক্রবার বিকাল ৪.১৫ থেকে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনের সি-ব্লকের অডিটোরিয়ামে দেখানো হবে এই চলচ্চিত্র। আর প্রদর্শনে উপস্থিত থাকবেন পরিচালন কিরণ রাও ও প্রযোজন আমির খান। চলচ্চিত্র প্রদর্শনের শেষে তাঁরা এই চলচ্চিত্রের বিষয়বস্তু নিয়ে আলোচনাও করবেন।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...