Tuesday, June 16, 2026

ডুরান্ডে দুরন্ত জয় বাগানের, ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারালো ৬-০ গোলে

Date:

Share post:

ডার্বির আগে চেনা ছন্দে মোহনবাগান।এদিন ডুরান্ড কাপে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার যুবভারতীতে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতীয় বায়ুসেনাকে হাফডজন গোলে চূর্ণ করে ১৮ অগাস্টের ডার্বির প্রস্তুতি সারল মোহনবাগান।

ডুরান্ডে সফল অভিষেক হল বাগানের নতুন স্প্যানিশ কোচ বার্থ ডে বয় জোসে মোলিনার। বড় জয়ে সমর্থকদের জন্মদিনের উপহার দিলেন। বিদেশিহীন প্রতিপক্ষের বিরুদ্ধে জেসন কামিন্স, টম অলড্রেড, গ্রেগ স্টুয়ার্ট, সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং-সহ সেরা তারকাদের নামিয়ে ডার্বির মহড়া সেরে নিলেন মোলিনা। বায়ুসেনা দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে উঠে এল মোহনবাগান। টানা দুই ম্যাচে জয়। কামিন্সের জোড়া গোল। বাকি চার গোলদাতা অলড্রেড, লিস্টন, অনিরুদ্ধ থাপা এবং স্টুয়ার্ট। ডার্বি ড্র হলে গোল পার্থক্যে এগিয়ে থাকায় মোহনবাগানই ডুরান্ডের শেষ আটে যাবে।

খেলার চতুর্থ মিনিট থেকে শুরু হয় গোলবর্ষণ। কামিন্সের প্রথম গোল। মিনিট ছয়েক পর দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় মোহনবাগান। সবুজ-মেরুন জার্সিতে প্রথম গোল স্কটিশ ডিফেন্ডার অলড্রেডের। বিরতির আগেই ৩৮ মিনিটে ৩-০ করে সবুজ-মেরুন। সাহালের থ্রু বল ধরে জোরাল শটে গোল করেন লিস্টন।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁজ বাড়িয়ে আরও আক্রমণাত্মক মোহনবাগান। ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে বিশ্বমানের গোল পরিবর্ত হিসেবে নামা অনিরুদ্ধর। মোহনবাগান এগিয়ে যায় ৪-০ গোলে। ৭৬ মিনিটে সেই কামিন্স আবার গোল করেন। বাগানের ষষ্ঠ গোলটি করেন মনবীরের পরিবর্ত হিসেবে নামা স্টুয়ার্ট। কামিন্সের সঙ্গে ওয়ান-টু খেলে নিখুঁত ফিনিশ করেন স্কটিশ তারকা। যুবভারতীর স্ট্যান্ডে থেকে ডার্বির আগে চিরপ্রতিদ্বন্দ্বীকে মেপে গেলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত।

এদিকে, চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচের জন্য অনলাইনে টিকিট বিক্রি শুরু করল ইস্টবেঙ্গল। টিকিটের সর্বনিম্ন দাম ৫০ টাকা, সর্বোচ্চ ৭৫০।

আরও পড়ুন- শ্রীজেশ, হরমনপ্রীতদের শুভেচ্ছা মোদি-মমতার, কী বললেন তাঁরা


Related articles

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...