Friday, June 19, 2026

রুপোর পদক চাই, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিনেশ ফোগত

Date:

Share post:

বড় ধাক্কা খেয়েছেন বিনেশ ফোগত। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ফাইনালের আগে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। অথচ মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠে রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভিনেশ। কিন্তু বুধবার সকালে ফাইনাল ম্যাচের আগে, তাঁর যখন ওজন মাপা হয়, তখন দেখা যায় ১০০ গ্রাম বেশি ওজন রয়েছে তাঁর। সেই কারণে বিনেশকে আযোগ্য ঘোষণা করা হয়। দুর্ভাগ্যজনক ভাবে অলিম্পিক্স থেকে প্রস্থান হয়েছে ভিনেশের।

বিনেশ রুপোর পদক দেওয়ার দাবি নিয়ে সিএএস বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন। যার রায় বেরোবে আজ বৃহস্পতিবার। চূড়ান্ত রায় দেওয়ার জন্য বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় নিয়েছে সিএএস। যদি সিএএসবিনেশের পক্ষে রায় দেয়, তবে আইওসি-কে যৌথ ভাবে রুপো দিতে হবে বিনেশকে।

বিদেশের বক্তব্য , মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ের সময় তাঁর ওজন নিয়ে কোনও সমস্যা ছিল না। তা হলে ফাইনালে না খেলতে পারায়, তাঁকে অন্তত রুপো দেওয়া উচিত। বৃহস্পতিবার এই আবেদনের সিদ্ধান্ত নেওয়া হবে। দেখার,রায়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়।

সিএএস যে কোনও ক্রীড়া সংস্থা থেকে স্বাধীন এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ আরবিট্রেশন ফর স্পোর্ট -এর প্রশাসনিক এবং আর্থিক কর্তৃপক্ষের অধীনে কাজ করে। সিএএস খেলাধুলার ক্ষেত্রে আইনি বিরোধ সালিশির মাধ্যমে সমাধান করে। আরবিট্রেশন প্যানেলে সাধারণত তিনজন সালিশকারী থাকে, প্রত্যেক পক্ষ একজন সালিশকারীকে বেছে নেয় এবং তৃতীয়টি প্রাসঙ্গিক বিভাগের সভাপতি দ্বারা নির্বাচিত হয়। কিছু ক্ষেত্রে একজন সালিশও নিযুক্ত করা যেতে পারে।

এই আদালতে ব্যক্তিগত ভাবে ক্রীড়াবিদেরা অভিযোগ করতে পারেন। আবার কোনও দেশের ক্রীড়া সংস্থাও সেখানে অভিযোগ করতে পারে। যদি বৃহস্পতিবার এই আদালত বিনেশের পক্ষে রায় দেয়, তা হলে রুপো পাওয়ার একটি সুযোগ রয়েছে ভারতীয় কুস্তিগিরের।

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...