Friday, June 19, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ওজন বেশি হওয়ায় অলিম্পিক্স থেকে বাতিল হলেও হাল ছাড়ছেন না বিনেশ ফোগাট। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছেন তিনি। রুপোর দাবি করেছেন ভারতীয় কুস্তিগির। বৃহস্পতিবার হবে সেই মামলার রায়।

২) প্যারিস অলিম্পিক্সে ফের অঘটন। পদক হাতছাড়া মীরবাই চানুর। মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে চতুর্থ হলেন চানু। মোট ১৯৯ কেজি ওজন তুললেন তিনি। গত টোকিও অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক দিয়েছিলেন তিনি। ব্রোঞ্জজয়ীর থেকে ১ কেজি ওজন কম তুললেন তিনি।

৩) ডুরান্ড কাপে চেনা ছন্দে ইস্টবেঙ্গল। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে লাল-হলুদ দল ৩-১ গোলে জয় পেল ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে। ডুরান্ডে টানা দু’ম্যাচ ইস্টবেঙ্গলের।

৪) শুরুটা ভাল হল না গৌতম গম্ভীর ও রোহিত শর্মা জুটির। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারল ভারত। প্রথম ম্যাচ হয়েছিল টাই। পরের দুই ম্যাচ হারল ভারত। বুধবার তৃতীয় একদিনের ম্যাচ ১১০ রানে জিতল শ্রীলঙ্কা। ২৭ বছর পরে দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারাল তারা।

৫) হারের পরে গেমস ভিলেজ ছেড়ে অন্তিম পাঙ্ঘাল চলে গিয়েছেন বলে অভিযোগ। তাঁর পরিচয়পত্র ব্যবহার করে গেমস ভিলেজে ঢুকতে গিয়ে আটক হয়েছেন অন্তিমের বোন। নিজের বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালে হারের পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে কুস্তিগির অন্তিমের বিরুদ্ধে।

৬)কুস্তি থেকে অবসর ঘোষণা বিনেশ ফোগাটের।সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা ফোগাটের। জানালেন, তিনি হেরে গিয়েছেন কুস্তির কাছে।

আরও পড়ুন- রুপোর পদক চাই, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিনেশ ফোগত

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...