Tuesday, March 31, 2026

বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ বিদায়ে গান স্যালুটে আপত্তি সিপিআইএমের

Date:

Share post:

আজ বুদ্ধদেব ভট্টাচার্যের (Budhadev Bhattachariya) শেষযাত্রা। পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষশ্রদ্ধা আলিমুদ্দিন স্ট্রিটে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। দেহদান করে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আলিমুদ্দিনে শ্রদ্ধাজ্ঞাপনের পর মরদেহ যাবে এনআরএস-এ। এনআরএস হাসপাতালেই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহদান।

মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে বুদ্ধদেবকে (Budhadev Bhattachariya)। কিন্তু সেখানে আপত্তি জানিয়েছে সিপিএম নেতৃত্ব। গান স্যালুট সহ কোনও সরকারি ব্যবস্থাপনায় আপত্তি আলিমুদ্দিনের। অর্থাৎ, পিস ওয়াল্ড থেকে বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হলেও, সেখানে কোনও গান স্যালুট নেওয়া হবে না, এমনকী কোনও সরকারি ব্যবস্থাপনাও গ্রহণ নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রায় এমনই সিদ্ধান্তে কথা জানাল সিপিআইএম নেতৃত্ব।

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...