Thursday, June 25, 2026

লাল পতাকা আর রক্তিম ফুলসজ্জায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ঘড়ির কাটায় সকাল ১০টা ৩৫ মিনিট। পিস ওয়ার্ল্ড থেকে বের করে আনা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) মরদেহ। উপস্থিত সুচেতন ভট্টাচার্য, রবীন দেব, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী-সহ একাধিক বাম নেতৃত্ব। বাম রাজনীতির আকাশে আজ অস্তরাগ। বামপন্থী কর্মী সমর্থকেরা চোখের জলে শেষ বিদায় জানালেন প্রিয় নেতাকে। ১০.৪০ মিনিট নাগাদ ফাঁকা অ্যাম্বাসেডরকে সঙ্গে নিয়েই সামনের এগিয়ে চলল বুদ্ধদেব ভট্টাচার্যের শববাহী শকট। বেঙ্গালুরু থেকে আনা ৫০০ ফুল দিয়ে সাজানো হয়েছে গাড়ি। পার্ক সার্কাস ফ্লাইওভার, পার্ক স্ট্রিট হয়ে রাজভবনের সামনে দিয়ে পশ্চিমবঙ্গের দুবারের মুখ্যমন্ত্রীর নিথর দেহ পৌঁছে গেল বিধানসভায় (Assembly)।

৭৭ সাল থেকে যে বিধানসভায় অনায়াস যাতায়াত ছিল বুদ্ধবাবুর শেষবারের মতো পৌঁছলেন সেখানে। বাম নেতাদের পাশাপাশি সেখানে উপস্থিত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অন্যান্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মাল্যদান শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

 

রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাধিক নেতৃত্ব বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীকে প্রণাম জানান। স্যালুট জানান রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারও। বিধানসভায় এদিন এক ফ্রেমে শাসকবিরোধী বিরোধী সকলেই। সামনে তখন কমরেডের নিথর দেহ। এক পাশে স্ত্রী মীরা ভট্টাচার্য অন্যদিকে দাঁড়িয়ে সুচেতন। শুক্রের সকালে বিধানসভায় সৌজন্যের অনন্য নজির গড়ে দিয়ে গেলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। সাদা লাল ফুলের মালায় সেজে আজ প্রিয় শহরকে চির বিদায় জানালেন সংস্কৃতিমনস্ক বর্ষীয়ান বাম রাজনীতিক।


Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...