Thursday, June 25, 2026

বিধানসভায় বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা অভিষেকের, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ বিদায় তৃণমুলের মন্ত্রী বিধায়কদের

Date:

Share post:

শেষবারের মতো বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে হাজির ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল-বিজেপির বিধায়করা। বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভায় হাজির ছিলেন তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানা অভিষেক। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মিরাদেবী ও সন্তানের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন অভিষেক।

গতকাল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবর পেয়েই শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন অভিষেক। কঠিন সময়ে বুদ্ধবাবুর পরিবার, পরিজন, অনুরাগীদের জন্য সমবেদনা প্রকাশ করেছিলেন তিনি।

অভিষেক ছাড়াও বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানান, মন্ত্রী ফিরহাদ, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায় l, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, নির্মল ঘোষ -সহ শাসক দলের বিধায়ক, মন্ত্রীরা। বিধানসভায় শ্রদ্ধা জানালেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, প্রাক্তন বিধায়ক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন প্রমুখেরা। শ্রদ্ধা জানাতে দেখা গেল এক সময় সিপিএমে বুদ্ধদেবের বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত যুবনেতা, অধুনা তৃণমূল নেতা  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।

বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানালেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েল এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও আলিমুদ্দিনের আপত্তিতে বুদ্ধবাবুর শেষযাত্রায় কোনও গান স্যালুট দেওয়া হয়নি।

 

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...