Thursday, June 25, 2026

সাত সকালে উত্তরবঙ্গে ভূমিকম্প! উৎপত্তিস্থল সিকিম

Date:

Share post:

শুক্রবারের সকালে চোখ খোলার আগেই কেঁপে উঠলো উত্তরবঙ্গ (Earthquake in North Bengal)। ঘড়ির কাঁটায় তখন ৬টা ৫৭ মিনিট। আচমকাই কেঁপে উঠল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-সহ উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হতেই আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন অনেকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল সিকিমের নামচি থেকে ৯ কিলোমিটার দূরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কম্পন অনুভূত হয়েছে পড়শি রাষ্ট্র ভুটানেও (Bhutan)।

বৃহস্পতিবার জাপানে ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হয়েছে। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই কেঁপে উঠলো বাংলা। আবহবিদদের একাংশ মনে করছেন, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে দার্জিলিং থেকে ২২ কিলোমিটার দূরে, উত্তর সিকিমের রাবাংলার কাছে ভূমিকম্পটির উৎপত্তি। দিন কয়েক আগেই প্রাকৃতিক দুর্যোগের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গে বন্ধ ছিল জাতীয় সড়ক। ফুঁসছে পার্বত্য নদীগুলি। এই অবস্থায় ভূমিকম্পে নতুন করে আতঙ্কিত বাসিন্দারা।


Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...