Tuesday, June 9, 2026

ইউনুস-সহ বাংলাদেশের কার্যনির্বাহী সরকারকে আন্তরিক অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দীর্ঘ দুমাস টানা অশান্তি, হিংসা, প্রাণহানি, রক্তক্ষয়ের পরে বৃহস্পতিবার শপথ নিল বাংলাদেশের নতুন অন্তর্বর্তী কার্যনির্বাহী সরকার। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মহম্মদ ইউনুস (Md Yunus) -সহ সরকারকে আন্তরিক অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শুক্রবার, নিজের এক্স হ্যান্ডলে তিনি আশা প্রকাশ করেন, এবার শান্তি ফিরবে বাংলাদেশে (Bangladesh)।

এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন “অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে।”

পোস্টে বাংলাদেশের উন্নতি-প্রগতি- শান্তির কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, “বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক – এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো।”

বাংলাদেশের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রাখেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত আন্তরিক সম্পর্ক মমতার। বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সেই আন্তরিকতা- সৌহার্দ্য বজায় থাকবে বলে পোস্টে আশা প্রকাশ করেন মমতা। লেখেন,
“আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।”


Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...