Thursday, June 25, 2026

সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, হাওড়া-শিয়ালদহ শাখায় বাতিল বহু লোকাল ট্রেন

Date:

Share post:

শনি ও রবিবার শিয়ালদহ-হাওড়া লাইনের রেল যাত্রীদের জন্য ফের অপেক্ষা করছে চূড়ান্ত দুর্ভোগ। চূড়ান্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ দুই ডিভিশনে একাধিক লোকাল ট্রেন (Local Train) বাতিল থাকবে। যার মধ্যে চলতি সপ্তাহের শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে চলবে না ২৩টি লোকাল।

অন্যদিকে আজ, শুক্রবার রাত থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ২৪দিন বাতিল থাকবে এক জোড়া লোকাল ট্রেন (Local Train)। যার জেরে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে পরিষেবা ব্যাহত হবে। সবমিলিয়ে নিত্যযাত্রীদের বিকল্প যানের মাধ্যমে এই দিনগুলি পৌঁছতে হবে গন্তব্যে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালদহ ডিভিশনের অধীনে দমদম জংশন স্টেশনে জরুরি মেরামতির কাজ হবে। আগামী কাল, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোর ছ’টা পর্যন্ত এই কাজ চলবে। বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে এই ছ’ঘণ্টা কাজ হবে। শনিবার আপ ও ডাউনে বাতিল শিয়ালদহ-ডানকুনি ট্রেনের নম্বর হল, ৩২২৪৯, ৩২২৫২। বাকি ২১টি লোকাল বাতিল থাকবে রবিবার। এছাড়া এই দু’দিনে প্রায় এক ডজন ট্রেনের যাত্রাপথ বদল হবে। বেশ কিছু ট্রেনের সময়সূচিরও পরিবর্তন হবে। অন্যদিকে কর্ড লাইনে হাওড়া থেকে ৩৬৮১১ এবং বর্ধমান থেকে ৩৬৮১২ লোকাল দু’টি বাতিল থাকবে।

আরও পড়ুন: সাত সকালে উত্তরবঙ্গে ভূমিকম্প! উৎপত্তিস্থল সিকিম

 

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...