Sunday, June 21, 2026

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা ও উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

৯ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস। এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে ১৫৮ টি প্রকল্পের শিলান্যাস ও ২৯৩টি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে নিজের এক্স হ্যান্ডেলে আদিবাসীদের শুভেচ্ছা জানিয়ে উন্নয়নের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মমতা লেখেন, ‘আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সমস্ত আদিবাসীদের আন্তরিক শুভেচ্ছা! বাংলায় আমরা এই দিনটিকে ‘আদিবাসী দিবস’ হিসেবে পালন করি। এই দিনে, আমরা আমাদের সমাজ এবং পরিবেশে আদিবাসী ভাইদের অমূল্য অবদানকে সম্মান করি এবং রাজ্যজুড়ে তাদের প্রাণবন্ত ঐতিহ্য, শিল্প উদযাপন করি। আজ ঝাড়গ্রামে আদিবাসী দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে উপস্থিত থাকব। আমাদের সরকার আদিবাসীদের ব্যাপক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি পৃথক বিভাগ তৈরি করেছি এবং তাদের অধিকার সমুন্নত রাখতে এবং রক্ষা করতে এবং তাদের কল্যাণে মনোযোগ দেওয়ার জন্য বেশ কয়েকটি উন্নয়ন বোর্ড গঠন করেছি। তাদের জমি রক্ষায় আমরা আইন নিশ্চিত করেছি। আমরা ভবিষ্যতেও আদিবাসী ভাই-বোনদের উন্নয়নে আমাদের কাজ চালিয়ে যাব। জয় জোহর!’

আজ দুপুরে ১২ টায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।


Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...